এক্সপ্লোর

রকেট, বিমান, পরমাণু প্রযুক্তি, কসমিক সার্জারির আবিষ্কর্তা মুনি ঋষিরা, উল্লেখ গুজরাতের বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে

ভদোদরা: বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রাচীন ভারতে মুনি ঋষিদের অবদানের কথা উল্লেখ করা হল গুজরাতের মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ডায়েরিতে। বলা হয়েছে, ‘পারমাণবিক প্রযুক্তি গড়ে তোলা’ থেকে শুরু করে ‘রকেট ও বিমান আবিষ্কার’, বিভিন্ন ক্ষেত্রে অবদান ছিল তাঁদের। উদাহরণ হিসেবে বলা যায়, ডায়েরির জানুয়ারি পাতায় শুশ্রুতকে ‘কসমেটিক সার্জারির জনক’  হিসেবে উল্লেখ করা হয়েছে। আচার্য কনাদ পারমাণবিক প্রযুক্তি গড়ে তুলেছিলেন বলে দাবি করা হয়েছে। মহাবিশ্ববিদ্যা (কসমোলজি)-র জনক আখ্যা দেওয়া হয়েছে কপিল মুনিকে।ডায়েরিতে মহর্ষি ভরদ্বাজকে রকেট ও বিমানের আবিষ্কর্তা, চরক ঋষিকে ওষুধের জনক এবং গর্গ মুনিকে নক্ষত্র বিজ্ঞানী বলে উল্লেখ করা হয়েছে। একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। ডায়েরিতে জগদীশ চন্দ্র বসু, বিক্রম সারাভাই, সিভি রমন, শ্রীনিবাস রামানুজন ও আর্যভট্টর মতো বিখ্যাত বিজ্ঞানী ও গনিতজ্ঞদের কথাও উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আরএসএসের তাত্ত্বিক নেতা তথা শিক্ষা বাঁচাও আন্দোলন সমিতির প্রতিষ্ঠাতা দিননাথ বাত্রার বই থেকে এই প্রসঙ্গগুলি নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক বলেছেন, দিননাথ বাত্রার বইয়ে বৃহদবিমানশাস্ত্র, লোহাদিকরম গ্রন্থের প্রণেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। রামায়ণে বর্নিত পুষ্পক বিমানের মতো ওই গ্রন্থে ধাতু ও ধাতুশঙ্করকে উড়ন্ত বস্তু বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। একইভাবে পারমাণবিক তত্ত্ব গড়ে তোলার জন্য কনাদকে কৃতিত্ব দেওয়া হয়েছে।বৈশেষিক দর্শণ গ্রন্থে কনাদ বিষয়টি আলোচনা করেছিলেন। এগুলিকে ভারতের সম্বৃদ্ধ ইতিহাসের উদাহরণ হিসেবে ডায়েরিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। বিশ্ববিদ্যালয়ের ডায়েরি কমিটির প্রধান পারফর্মিং আর্টস বিভাগের ডিন অজয় আশতাপুত্রে। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য জিগেশ সোনির সুপারিশে ডায়েরিতে ওই নামগুলি রাখা হয়েছে। জিগেশ সোনির বাব গুজরাতে জন সংঘের প্রতিষ্ঠাতা সদস্য। আশতাপুত্রে বলেছেন, সিন্ডিকেটের প্রবীণ সদস্যের সুপারিশ মানতে হয় ডায়েরি কমিটিকে। জিগেশ সোনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঋষি বিজ্ঞানী ছিলেন। তাঁরা তাঁদের গবেষণার জন্য প্রসিদ্ধ এবং স্ব-স্ব ক্ষেত্রে তাঁদের বিজ্ঞানী হিসেবে মনে করা হয়। তিনি আরও বলেছেন, অনেকেই এ কথা বিশ্বাস নাও করতে পারেন। কিন্ত অনেকে তো বিশ্বাসও করেন। এই সব নাম নিয়ে বিতর্ক কিসের, সেই প্রশ্নও তুলেছেন সোনি। তাঁদের নাম মূলধারার শিক্ষাক্রমেও সামিল হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ডায়েরির ২০০০ কপি ছাপা হয়েছে এবং সেগুলি বিলি হয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget