এক্সপ্লোর

শিবসেনার সঙ্গে টক্কর দিয়ে মহারাষ্ট্র পুরভোটে দারুণ ফল বিজেপির

মুম্বই: বৃহন্মুম্বই পুরনিগমে এককভাবে লড়াই করে চমকপ্রদ ফল করল বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮২টি আসনে জয়লাভ করেছে বিজেপি। সেখানে শিবসেনা পেয়েছে ৮৪টি আসন। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস ৩১টি আসন পেয়েছে। এনসিপি ৯টিতে ও এমএনএস ৭টি আসনে জয় পেয়েছে। তবে মুম্বইয়ে কোনও দলই ম্যাজিক ফিগার ১১৪-র ধারেকাছে নেই। ফলে আপাতত ত্রিশঙ্কু এই পুরসভা। বৃহন্মুম্বই পুরনিগমে শিবসেনার সঙ্গে লড়াইয়ে লটারিতে জিতেছেন বিজেপি প্রার্থী অতুল শাহ। তিনি ২২০ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন। তিনি এবং শিবসেনার সুরেন্দ্র বাগলকর দু জনেই ৫,৪৯৬টি করে ভোট পান। তিনবার গণনার পরেও কেউই না জেতায় শেষপর্যন্ত লটারি হয়। তাতেই জেতেন বিজেপি প্রার্থী। শুধু মুম্বইয়েই ভাল ফল নয়, মহারাষ্ট্রের অন্যান্য জায়গাতেও পুরসভা নির্বাচনে ভাল ফল করেছে বিজেপি। নাগপুর, আকোলা, পুনে, নাসিক, অমরাবতী এবং পিম্পরি-চিঞ্চওয়াড় পুরসভা নিজেদের দখলে নিতে চলেছে বিজেপি। থানেতে আবার শিবসেনা এগিয়ে। তবে কংগ্রেসের ফল শোচনীয়। ভরাডুবির দায় নিয়ে সরতে চেয়েছেন প্রাক্তন দলীয় এমপি সঞ্জয় নিরুপম।নিরুপমকে বিপর্যয়ের জন্য কাঠগড়ায় তুলে নারায়ণ রানে বলেছেন, উনি জেতার জন্য একেবারেই চেষ্টা করেননি। একইসঙ্গে আজ জানা যাবে মহারাষ্ট্রের ২৫টি জেলা পরিষদ কাদের দখলে গেল। শেষ খবর পাওয়া পর্যন্ত, মারাঠাওয়াড়ার লাতুর, বুলধনা, ওয়ার্ধা, চন্দ্রপুর ও গড়চিরৌলিতে এগিয়ে বিজেপি। সিন্ধুদুর্গ ও রত্নাগিরি জেলায় অবশ্য শিবসেনার ভাল ফলের সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলবার মহারাষ্ট্রের এই ১০টি পুরনিগমে ৫৬ শতাংশ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহন্মুম্বই পুরনিগমে পড়েছে ৫৫ শতাংশ ভোট। এই আঞ্চলিক ভোটে বিজেপি ও তাদের বিক্ষুব্ধ জোটসঙ্গী শিবসেনার জোট হয়নি, আলাদা লড়েছে দু’দল। ফলে দু’পক্ষেরই একে অপরকে দেখিয়ে দেওয়ার তাগিদ রয়েছে। এই ভোট ব্যক্তিগত লড়াই হিসেবে ধরে নিয়ে তুমুল প্রচার চালিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। সামান্য পুরনিগমের ভোটে মুখ্যমন্ত্রী যেভাবে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে প্রচার চালিয়েছেন, তাতে স্পষ্ট, আড়াই বছর পর বিধানসভা ভোটের ম্যাচ প্র্যাকটিস এখানেই সেরে রাখতে চান তিনি। একইভাবে শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেও তীব্র প্রচার চালিয়েছেন। অন্যদিকে ময়দানে রয়েছে শরদ পওয়ারের এনসিপি, কংগ্রেস। রয়েছে রাজ ঠাকরের এমএনএস-ও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget