এক্সপ্লোর

নাসিকের হাসপাতালে ৫৫ শিশুর মৃত্যু, কর্তৃপক্ষ দোষ চাপাল গাছের ঘাড়ে

নাসিক: শুনতে অদ্ভূত লাগলেও সত্যি। ৫৫টি শিশু এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে অল্পদিন হল। আর এপ্রিল থেকে ধরলে মারা গিয়েছে ২০০-র বেশি শিশু।  মহারাষ্ট্রের নাসিক সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ দোষ চাপাচ্ছে চারটে গাছের ওপর। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে ১৮টি ইনকিউবেটর রয়েছে। কিন্তু আড়াই কেজির কম ওজনের অপরিণত সদ্যজাতদের জন্য তা যথেষ্ট নয়। তাই প্রস্তাব রয়েছে, হাসপাতালের বাগানের জমিতে শুধু শিশু ও নারীদের চিকিৎসার জন্য চারতলা একটি ভবন বানানো হবে। রাজ্য সরকার গত বছর এই প্রস্তাব অনুমোদনও করেছে। তাহলে সমস্যাটা কোথায়। বিষয় হল, নভেম্বরে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেলেও আর ২১ কোটি টাকা বরাদ্দ করা হলেও এখনও একটা ইঁটও বসেনি। কারণ, কর্পোরেশন হাসপাতাল কর্তৃপক্ষকে বাগানের চারখানা গাছ কাটতে দিচ্ছে না। গাছগুলোর বয়স ৩০-এর বেশি, ওখানেই ওই ভবন হওয়ার কথা। হাসপাতাল জানাচ্ছে, প্রতিদিন এখানে গড়ে ১০টি করে শিশু ভর্তি হয়। তাদের শারীরিক অবস্থা বুঝে ঠিক হয়, কতদিন স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে রাখতে হবে। অনেককে আবার ১ মাসের বেশিও রাখতে হয় ওই ইউনিটে। ফলে শিশুদের জন্য আলাদা ব্যবস্থা করতে না পারলে এত অসুস্থ শিশুর সুচিকিৎসার ব্যবস্থা করা কঠিন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আশার কথা, অ্যাডিশনাল কমিশনার ভবন তৈরিতে সম্মতি দিয়েছেন। হয়তো সে জন্য তাঁদের কয়েকটি ছোট গাছের চারা লাগাতে হতে পারে। ১ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় অনুমতি এসে যাওয়ার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget