এক্সপ্লোর

অ্যাম্বি ভ্য়ালি নিলামে চড়াতে নির্দেশ সুপ্রিম কোর্টের, সাহারা প্রধানকে ২৮শে শুনানিতে হাজিরা দিতে হবে

নয়াদিল্লি: সাহারা গোষ্ঠীর চেয়ারম্যান সুব্রত রায়কে বিপাকে ফেলে তাঁর অ্যাম্বি ভ্যালি প্রকল্প নিলামে চড়ানোর নির্দেশ দিল সু্প্রিম কোর্ট। বিনিয়োগকারীদের ফেরত দিতে টাকা জমা রাখার নির্দেশ পালনে ব্যর্থ হওয়ার অভিযোগ পেয়ে এই সিদ্ধান্ত শীর্ষ আদালতের। তাছাড়া বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সেবি-র কাছেও সাহারার ১৪ হাজার ৭৭৯ কোটি টাকা দেনা রয়েছে। সেই অর্থ পুনরুদ্ধারে পুনের প্রায় ৪০ হাজার কোটি টাকা অর্থমূল্যের অ্যাম্বি ভ্যালির সম্পত্তির ওপর নজর পড়েছে সু্প্রিম কোর্টের। ২৮ এপ্রিল পরবর্তী শুনানির দিনও সুব্রত রায়কে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। গত ৬ এপ্রিলের শুনানির সময়ই শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, সাহারা গোষ্ঠী ১৭ এপ্রিলের মধ্যে ৫ হাজার কোটি টাকা সেবি-সাহারা রিফান্ড অ্যাকাউন্টে জমা দিতে না পারলে অ্যাম্বি ভ্যালি নিলামে তোলা হতে পারে। তখন টাকা জমা দেওয়ার সময়সীমা আর বাড়াতে রাজি হয়নি বেঞ্চ। তারপরও সাহারা নির্দেশ মানেনি। সোমবার বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি এ কে সিকরির বেঞ্চ কড়া মনোভাব দেখিয়ে বলে, অনেক হয়েছে। আজ একরকম বলছেন, কাল অন্য কথা, এটা চলতে পারে না। বিচারপতিরা তাঁকে এই বলে সতর্ক করে দেন যে, তিনি যেন আদালতের রায়কে হাল্কা ভাবে না নেন, তাদের নির্দেশ না মানলে তাঁকে আদালতের রোষে পড়তে হবে, শেষে নিজের বিপদ তিনি নিজেই ডেকে আনবেন। শীর্ষ আদালত বম্বে হাইকোর্টের সঙ্গে যুক্ত সরকারি লিকুইডেটরকে অ্যাম্বি ভ্যালির সম্পত্তি নিলামে বেচে সরাসরি তাদের রিপোর্ট দিতে বলেছে। পাশাপাশি বেঞ্চ সুব্রত রায়, সাহারা ও সেবিকেও বলেছে, ৪৮ ঘন্টার মধ্যে তাদের ওই সম্পত্তি সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় তথ্য লিকুইডেটরকে দিতে হবে। প্রসঙ্গত, বিনিয়োগকারীদের ২৪ হাজার কোটি টাকা ফেরত দিতে বলে ২০১২ সালের ৩১ অগাস্টের আদালতের নির্দেশ পালন না করায় সুব্রত রায় ও আরও দুই ডিরেক্টর রবিশংকর দুবে ও অশোক রায়চৌধুরিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget