এক্সপ্লোর

'চিটফান্ড' হাতিয়ারে মানিক সরকারকে খোঁচা মমতার

আগরতলা: ত্রিপুরায় দাঁড়িয়ে চিটফান্ড নিয়ে বামেদের খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাম সরকারের বিরুদ্ধে তুললেন চিটফান্ডকে মদত দেওয়ার অভিযোগ। তাঁর দলের বিরুদ্ধে চিটফান্ডকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই সরব সিপিএম! মঙ্গলবার সিপিএম শাসিত ত্রিপুরায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে পাল্টা এভাবেই সেই অস্ত্রে শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সিপিএম পরিচালিত ত্রিপুরা সরকারের বিরুদ্ধে চিটফান্ডকে মদত দেওয়ার অভিযোগ করলেন তিনি। বললেন, এখানকার সরকার চিটফান্ডের সবচেয়ে বড় বন্ধু। তিনি যোগ করেন, (রাজ্য সরকার) ১৪২টা চিটফান্ড তৈরি করেছে। কোনও ব্যবস্থা নেয়নি, কারণ বন্ধুত্ব রাখতে হবে। তৃণমূলের দাবি, ত্রিপুরায় চিটফান্ডগুলি গরীব মানুষের ১৫৮ কোটি ৪৩ লক্ষ ১২ হাজার ৪৯৬ টাকা লুঠ করেছে। এই পরিসংখ্যান তুলে ধরে তৃণমূলের প্রশ্ন, এরপরও সিপিএম কোন অধিকারে বাংলায় চিটফান্ড নিয়ে গলাবাজি করে? এই প্রেক্ষাপটেই ২০০৮ সালে ত্রিপুরায় রোজভ্যালির পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিত থাকার প্রসঙ্গ টানছে তৃণমূল। তৃণমূলের প্রশ্ন, মদন মিত্র যদি সারদার অনুষ্ঠানে গিয়ে তার প্রশংসা করে অপরাধ করে থাকেন, তাহলে মানিক সরকার কী করেছেন? যদিও, অনুষ্ঠানের ছবি সামনে আসার পর মানিক সরকার বলেছিলেন, যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটা ২০০৮ সালের ঘটনা। সেই সময় আমি জানতাম না, এই সংস্থা মানুষকে প্রতারণা করে টাকা তোলে। জানলে আমি যেতাম না। তবে, শুধু মানিক সরকারই নন, তাঁর মন্ত্রিসভার সদস্য, বিজিতা নাথের নামও রোজভ্যালির সঙ্গে উঠেছিল। ত্রিপুরার সংবাদপত্র ‘মেট্রো বার্তা’র প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মন্ত্রী বিজিতা নাথ রোজভ্যালির সঙ্গে তাঁর যোগের কথা স্বীকার করেছেন। অন্য একটি সংবাদপত্র, ‘ত্রিপুরা ইনফোওয়ে’র প্রতিবেদনেও দাবি করা হয়েছিল, মানিক সরকারের মন্ত্রিসভার সদস্য বিজিতা নাথ রোজভ্যালির এজেন্ট ছিলেন। যদিও, সে সময় বিজিতা নাথের বক্তব্য ছিল, কারও যদি কোনও অভিযোগ থাকে, তথ্য-প্রমাণ দিয়ে সেই অভিযোগের সত্যতা প্রমাণ করুক। কিন্তু, তৃণমূল কোনও ব্যাখ্যাতেই সন্তুষ্ট নয়! তাই এদিন আগরতলায় দাঁড়িয়ে সরাসরি মানিক সরকারকেও খোঁচা দিতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ঐক্য-মাণিক্য---ছিমছাম থাকলেই হবে, ছিমছাম হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলে থাকেন, ত্রিপুরায় সিপিএমের ইউএসপি হল মানিক সরকার! তাঁর আপাত স্বচ্ছ ভাবমূর্তি! সাদামাটা জীবন যাপন! আর সেখানেই ধাক্কা দেওয়ার কৌশল তৃণমূল নিচ্ছে। যেক্ষেত্রে তারা হাতিয়ার করছে চিটফান্ডকে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget