এক্সপ্লোর

পদ্মাবতী-বিতর্ক: 'সুপার ইমার্জেন্সি', নাম না করে বিজেপিকে তোপ মমতার

নয়াদিল্লি: সঞ্জয় লীলা বনশালির পাশে দাঁড়িয়ে পদ্মাবতী বিতর্ককে দুর্ভাগ্যজনকই শুধু নয়, একটি রাজনৈতিক দলের মত প্রকাশের অধিকার ধ্বংস করে দেওয়ার সুচিন্তিত প্ল্যান বলে অভিমত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করলেও তাঁর নিশানায় রয়েছে বিজেপি। এটা তাঁর মন্তব্য থেকেই পরিষ্কার। পদ্মাবতী-র মুক্তি পাওয়ার বিরুদ্ধে বিক্ষোভ, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ছবির পরিচালকের মাথার দাম ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি দেশে সুপার ইমার্জেন্সি চলছে বলেও মন্তব্য করেছেন। বলেছেন, এককাট্টা হয়ে এক সুরে এর প্রতিবাদ করতে হবে সিনেমা ইন্ডাস্ট্রির সবাইকে। padmavati তবে মমতার এই ট্যুইট নিন্দার জবাব আসতেও দেরি হয়নি। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেছেন, মমতা এটাকে সুপার ইমার্জেন্সি বলেছেন, এটাই তো প্রহসন। দেশে ওঁর চেয়ে বড় 'তানাশাহ' আর কেউ নয়। বাংলায় স্বৈরতন্ত্র চলছে। নিজের রাজ্যে দুর্গাপূজা, সরস্বতী পূজা করতে পর্যন্ত দেন না উনি! গিরিরাজ এও বলেন, আমরা ছবিটা দেখিনি, সেন্সর বোর্ডও ছাড়পত্র দেয়নি। সাহসীদের তেজ, বীরত্বকে খাটো করে, এমন কোনও কিছুই মেনে নেওয়া যায় না। এদিকে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া হরিয়ানার বিজেপি নেতার দীপিকা ও বনশালীর মাথার ১০ কোটি টাকা দাম ঘোষণার নিন্দা করে ট্যুইট করেছেন, বিজেপির অসহিষ্ণুতা, ঘৃণার সংস্কৃতির নিন্দা করছি। কর্নাটক দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়াচ্ছে। আমাদের রাজ্যের মেয়ে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী উনি। যারা ওঁকে হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হরিয়ানা সরকারকে আবেদন করছি।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget