এক্সপ্লোর

রবিবার পটনায় লালুর বিজেপি-বিরোধী সমাবেশে থাকছেন মমতা, অখিলেশ, শরদ যাদব

পটনা: রবিবার বিহারের রাজধানী পটনার গাঁধী ময়দানে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ‘বিজেপি ভাগাও দেশ বাঁচাও’ সমাবেশ। সেখানে থাকছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, জেডিইউ-এর বিক্ষুদ্ধ নেতা শরদ যাদবরা। এই সভায় অবশ্য সিপিএম এবং বহুজন সমাজ পার্টি থাকছে না। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও সহ-সভাপতি রাহুল গাঁধীও এই সমাবেশে থাকছেন না। তবে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে থাকবেন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, সিপি জোশী ও হনুমন্ত রাও। আরজেডি সূত্রে খবর, এই সমাবেশে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি ছাড়াও থাকছেন সিপিআই, আরএলডি, জেএমএম, জেভিএম, ডিএমকে, কেরল কংগ্রেস, আরএসপি, এআইইউডিএফ, ন্যাশনাল কনফারেন্স ও জেডিএস-এর নেতারা। মমতা এই সমাবেশে যোগ দেওয়ার কথা জানানোয় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন লালু। তিনি আরও বলেছেন, যে দলগুলির প্রধান নেতারা এই সমাবেশে যোগ দিতে পারছেন না, তাঁরা অন্য নেতাদের পাঠাচ্ছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধীরা ঐক্যবদ্ধভাবে বিজেপি-কে ক্ষমতা থেকে সরিয়ে দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তোপ দেগে লালু বলেছেন, ‘এখন দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে। যাঁরাই প্রধানমন্ত্রীর বিরোধিতা করছেন, তাঁদের বিরুদ্ধেই আদালতে মামলা করে হেনস্থা করা হচ্ছে।’ বিজেপি ও জেডিইউ অবশ্য রাজ্যের ১৯টি জেলায় ভয়াবহ বন্যার সময় লালুর এই সমাবেশের সমালোচনা করেছে। স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে দাবি করেছেন, লালু ও তাঁর দলের নেতারা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াননি। তাঁরা বন্যা কবলিত অঞ্চলে যাননি পর্যন্ত। বিহারের জেডিইউ প্রধান সঞ্জয় সিংহ বলেছেন, ‘বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর বদলে লালুপ্রসাদ নিজের ও দুই ছেলের মুখ দেখাতে ব্যস্ত। দেশের রাজনৈতিক ইতিহাসে ২৭ অগাস্ট কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’ গাঁধী ময়দানে এই সমাবেশ উপলক্ষে দুটি বড় মঞ্চ তৈরি করা হয়েছে। আরজেডি সমর্থকরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। সমাবেশ উপলক্ষে আসা নেতা-নেত্রীদের স্বাগত জানানোর জন্য তোরণ বানানো হয়েছে। চারদিক পোস্টার, ব্যানারও লাগানো হয়েছে। পটনার জেলাশাসক সঞ্জয় কুমার অগ্রবাল বলেছেন, রবিবার গাঁধী ময়দানে ৬,০০০ পুলিশকর্মী মোতায়েন থাকবেন। গাঁধী ময়দানের ভিতরে ও বাইরে মোট ৬৪টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget