এক্সপ্লোর

২টি বাচ্চা হওয়ার পর মোটা হয়ে গিয়েছেন স্ত্রী, তালাক দিল স্বামী! গ্রেফতার

ঝাবুয়া (মধ্যপ্রদেশ): নিষিদ্ধ হলেও তিন তালাক চলছেই। মধ্যপ্রদেশের ঝাবুয়ায় এক ৩২ বছরের ব্যক্তিকে স্ত্রীকে একতরফা তিন তালাক দেওয়ায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার মেঘনগর থানায় ওই মহিলা নালিশ জানানোর পর আরিফ হুসেন নামে লোকটিকে মুসলিম মহিলা (বিয়ে সংক্রান্ত অধিকার রক্ষা আইন ২০১৮-র আওতায় অভিযুক্ত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ (এ) (মহিলার ওপর স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনের নিষ্ঠুরতা) ও ৩২৩ (আঘাত করা) ধারায় আরিফ অভিযুক্ত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার মহেশ চন্দ্র জৈন। মহিলার অভিযোগ, প্রায় ১০ বছর হল তাঁর সঙ্গে আরিফের বিয়ে হয়েছে। প্রথম দু বছর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু দুটি বাচ্চা হয়ে যাওয়ার পর তিনি মোটা হতে থাকেন, যা নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির কটাক্ষ, বিদ্রূপ শুরু হয়। তা থেকে চলে হেনস্থা, নির্যাতন। সামান্য তুচ্ছ কারণে স্বামী, শাশুড়ি মারধর করত বলে দাবি করেছেন নির্যাতিতা। ১১ অক্টোবর তাঁকে বাড়ি থেকে বের করে দেয় তারা। মহিলা বাধ্য হয়ে ভাইয়ের বাড়িতে ওঠেন। পরদিন সেখানে হাজির হয় আরিফ ও তার মা। কথাকাটাকাটির পর স্বামী তাঁকে মায়ের নির্দেশে তালাক দেয় বলে জানিয়েছেন মহিলা। পুলিশের মত, কেন্দ্র তিন তালাক সংক্রান্ত অর্ডিন্যান্স জারির পর সম্ভবত মধ্যপ্রদেশে এটাই প্রথম তিন তালাকের ঘটনা। গত আগস্টেই সুপ্রিম কোর্ট তাত্ক্ষণিক তিন তালাক প্রথা বেআইনি ঘোষণা করে নিষিদ্ধ করে। অর্ডিন্যান্সে তিন তালাক ঘোষণায় স্বামীর তিন বছর কারাবাসের বিধি রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

BJP - Tolabaji News |
Blood Bank Scam News | বেআইনিভাবে রক্ত ও প্লাজমা পাচার কাণ্ডে নয়া মোড় | ABP ANANDA LIVE
TMC Nadia News | তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির | ABP ANANDA LIVE
Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget