এক্সপ্লোর

স্মার্টফোনের পাসওয়ার্ড না দেওয়ায় ভাড়াটে দুষ্কৃতী দিয়ে স্ত্রীকে খুন করাল স্বামী

ঝাঁসি: স্মার্টফোনের পাসওয়ার্ড না দেওয়ায় ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। স্মার্টফোনের প্যাটার্ন লক স্বামীর মনে এমনই সন্দেহ তৈরি করল, যার ফলে সে স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষল। এজন্য কানপুর থেকে দুষ্কৃতীদের ভাড়া করে নিয়ে এসে বাড়িতে লুঠপাঠের নাটক সাজিয়ে স্ত্রীকে হত্যা করে সে। কিন্তু ঝাঁসির কোতওয়ালি থানার পুলিশ শেষপর্যন্ত রহস্যভেদে সক্ষম হয়। এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম পুনম বর্মা। কোতওয়ালি থানার ফিল্টার রোডে শান্তিভবনের বাসিন্দা পুনমকে গত ২৯ আগস্ট রাতে গলা টিপে হত্যা করা হয়। এই খুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তদন্তে নেমে মহিলার স্বামীকে জেরা করে পুলিশ। প্রথমে অস্বীকার করলেও পরে জেরায় ভেঙে পড়ে স্বামী। ঝাঁসির এসপি দীনেশ কুমার সিংহ জানিয়েছেন, প্রথম থেকেই পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। পদস্থ আধিকারিকদের নেতৃত্বে তদন্তকারী দল গঠন করা হয়। জেরায় পুনমের স্বামী বিনীত কুমার জানিয়েছে, ২০০৮-এ তারা বুন্দেলখণ্ডে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করতে আসে। সেখানেই পুনমের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। পরে পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে তারা বিয়ে করে এবং ঝাঁসিতে বসবাস করতে শুরু করে। প্রথমে ঝাঁসিতে বিদ্যুতের মিটার বসানোর কাজ করত বিনীত। পরে কানপুরে গিয়ে সোলার লাইট লাগানোর কাজ শুরু করে। কাজের জন্য বিনীত ৭ বা ১৫ দিন ছাড়া বাড়িতে ফিরত। এরইমধ্যে তাদের এক সন্তানের জন্ম হয়। বিনীতের অভিযোগ, পুনম তাকে ভালোবাসত না এবং তার সঙ্গে দূরত্ব তৈরি করেছিল। এসবের মধ্যে বিনীত একটি স্মার্টফোন কিনে স্ত্রীকে উপহার দেয়। কিন্তু সেই ফোন লক করে রাখতেন পুনম। কানপুর থেকে বাড়িতে স্ত্রী ও সন্তানের কাছে বিনীত যখন আসত তখন পুনম ফোনটি লুকিয়ে রাখতেন। বেশ কয়েকবার বিনীত পুনমের কাছে ফোনের লক খোলার পাসওয়ার্ড জানতে চায়। কিন্তু পুনম তা দিতে অস্বীকার করত। যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। এরইমধ্যে বিনীতের মনে গভীর সন্দেহ দানা বাঁধে। বিনীতের অভিযোগ, মেয়েকে দেখাশোনাও ঠিকমতো করতেন না পুনম। এরপরই সে স্ত্রীকে হত্যার ছক কষে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget