এক্সপ্লোর

মাছ বেচে পড়াশোনা করা, সংসার চালানো কেরলের কলেজছাত্রীকে সোস্যাল মিডিয়ায় কটাক্ষ, পুলিশি হেফাজতে ১

কোচি: কেরলের ২১ বছরের যে মেয়েটি মাছ ধরে বিক্রি করে পাওয়া পয়সা দিয়ে পড়াশোনা করে, সংসার খরচ চালায়, তাকে সোস্যাল মিডিয়ায় কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রূপের অভিযোগে এক ব্যক্তিকে হেপাজতে নিল কোচি পুলিশ। ওয়েইনাড় থেকে ধৃত ব্যক্তির নাম নুরুদ্দিন শেখ। হানান নামে কলেজে পড়া মেয়েটি মাছ বেচে পয়সা উপার্জন করে বলে সোস্যাল মিডিয়ায় তাকে টিটকিরি, লাঞ্ছনা করা হচ্ছে। তবে স্বয়ং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তার ভূয়সী প্রশংসা করেছেন ফেসবুকে। হানানকে নিষ্ঠুর ভাবে ট্রোল করার অভিযোগে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ। একটি মালয়ালম দৈনিকে হানানকে সোস্যাল মিডিয়ায় কুত্সা করে পোস্ট করা মন্তব্যের খবর বেরনোর পর মুখ্যমন্ত্রী এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন। এদিন তিনি এও বলেন, সাইবার প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সবসময় সতর্ক থাকা উচিত। মানুষের কাছে সঠিক তথ্য পেশ করা দরকার। থোড়াপুঝার একটি বেসরকারি কলেজের রসায়নের ফাইনাল বর্ষের ছাত্রী হানানের প্রতি সোস্যাল মিডিয়ায় সহানুভূতিও প্রকাশ করেছেন অনেকে। শিল্পী, সাহিত্যিকরা তাঁর জীবন সংগ্রামকে বাহবা দিয়েছেন। যদিও কেউ কেউ সংশয় প্রকাশ করে তাঁর কাহিনিকে ‘সাজানো’ বলেছে। তারপরই শুরু হয় অবিরাম ট্রোলিং। এদিকে সিপিএম রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণান হানানের ওপর সাইবার হামলার নিন্দা করে বলেছেন, দোষীদের সাজা হওয়া উচিত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget