এক্সপ্লোর

ভুয়ো দাবি! পুলিশকে ব্যবস্থা নিতে বলল মাদ্রাজ হাইকোর্ট, জয়ললিতার 'ছেলে' গ্রেফতারির মুখে

চেন্নাই: নিজেকে জয়ললিতার ছেলে দাবি করে শোরগোল ফেলে দেওয়া যুবক গ্রেফতার হওয়ার মুখে। জে কৃষ্ণমূর্তি নামে লোকটি তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রীর পুত্র হওয়ার আইনি স্বীকৃতি চেয়ে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেছেন। নিজের নিরাপত্তাও দাবি করেছেন তিনি। এমনকী প্রয়াত জয়ললিতা ও তেলুগু অভিনেতা শোভন বাবু যথাক্রমে তাঁর মা ও বাবা, এই দাবি করে একটি উইলও আদালতে পেশ করেছেন কৃষ্ণমূর্তি। তাঁর দাবি, ওই উইলে তাঁর 'অভিভাবক' হিসাবে সই আছে ওই দুজনের। কিন্তু পুলিশি তদন্তে উঠে এসেছে যে, সেটি জাল উইল। ফলে কৃষ্ণমূর্তিকে তীব্র তিরস্কার করে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন বিচারপতি আর মহাদেবন। তিনি বলেছেন, আদালতকে শুধু প্রতারণাই করেনি, জাল নথিও বানিয়েছে সে। আইন মোতাবেক পদক্ষেপ করবে পুলিশ। বেশ কিছুদিন আগে কৃষ্ণমূর্তি যখন আদালতে পিটিশন জমা দেন, তখনই তাঁকে প্রকাশ্যে বকাঝকা করে দাবির সমর্থনে যাবতীয় নথিপত্র চেন্নাইয়ের পুলিশ কমিশনারের হাতে তুলে দিতে বলেছিলেন বিচারপতি, যাতে সেগুলি খতিয়ে দেখা যায়। আদালতের নির্দেশমতো সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ নথিগুলি খতিয়ে দেখে। নথির মধ্যে ছিল প্রয়াত জয়ললিতা ও শোভন বাবুর ছবি, পাশাপাশি জয়ললিতা, তাঁর রাজনৈতিক গুরু এম জি রামচন্দ্রনের সই। তবে ক্রাইম ব্রাঞ্চ, পুলিস ইনস্পেক্টকরের দেওয়া সিল করা খামে রিপোর্টে সম্ভবত বলা হয়েছে, ছেলেটির আসল বাবা মা তিরুপুরে থাকেন, ফলে তাঁর জয়ললিতার ছেলে হওয়ার দাবি একেবারে মিথ্যা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget