এক্সপ্লোর
ধর্ম কখনও কারও বিরুদ্ধে বিদ্বেষ শেখায় না, কবি ইকবালকে উদ্ধৃত করে বললেন মনমোহন

নয়াদিল্লি: জাতীয় স্বার্থেই ঐক্যবদ্ধ হওয়া উচিত। সব ভারতীয়কে এক হয়ে দেশের স্বার্থ রক্ষা করতে হবে। বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। কবি ইকবালকে উদ্ধৃত করে তিনি বলেন, মজহব নেহি সিখাতা আপস মেঁ ব্যার রাখনা যার মানে ধর্ম কখনও শেখায় না একে অপরকে ঘৃণা করতে। মনমোহন আরও বলেন, গরুর নাম করে মানুষ খুন গাঁধী কখনও সমর্থন করতেন না। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোরক্ষকদের নিন্দা করে বিবৃতি দেন, বলেন গোরক্ষার নামে হত্যা কখনওই সমর্থনযোগ্য নয়। আজ প্রাক্তন প্রধানমন্ত্রীও বিবৃতি দিলেন একই বিষয়ে। তবে তাঁর আশঙ্কা, দেশে ধর্মের নামে যে ‘পরিবেশ’ তৈরি হয়েছে তা নিয়ে। মনমোহন বলেছেন, আমাদের এমন পথে হাঁটা প্রয়োজন যা দেশের সংবিধান ও আইনসম্মত। এ জন্য মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানো উচিত। জাতীয় স্বার্থেই দেশবাসীর উচিত, একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা।
Before You Go
Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















