এক্সপ্লোর

গুজরাতে হারের ভয়ে মিথ্যা অভিযোগ করছেন মোদী, অভিযোগ মনমোহনের

নয়াদিল্লি: গুজরাতে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগের দিন ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। গুজরাত ভোট নিয়ে পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগের জবাবে তিনি বললেন, হারের ভয়ে মিথ্যে অভিযোগ করছেন মোদী। তিনি প্রধানমন্ত্রী পদের গরিমা নষ্ট করছেন। রবিবার মোদী অভিযোগ করেন, মণিশঙ্কর আয়ার তাঁকে ‘নীচ আদমি’ বলার আগের দিনই মণিশঙ্করের বাড়িতে প্রাক্তন পাক বিদেশমন্ত্রী ও পাক হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সহ কয়েকজন কংগ্রেস নেতা। গুজরাতের নির্বাচনে নাক গলাচ্ছে পাকিস্তান। সে দেশের সেনাবাহিনীর প্রাক্তন ডিরেক্টর জেনারেল সর্দার আর্শাদ রফিক কংগ্রেস নেতা আহমেদ পটেলকে গুজরাতের মুখ্যমন্ত্রী করার আবেদন জানিয়েছেন। এর জবাব দিতে হবে কংগ্রেসকে। এর জবাবে এক আজ এক ভিডিও বার্তায় মনমোহন বলেছেন, ‘গুজরাতে নিশ্চিত হার বুঝতে পেরে প্রধানমন্ত্রী মরিয়া হয়ে উঠেছেন। সেই কারণেই তিনি যেভাবে পারছেন মিথ্যা অভিযোগ করছেন।’ এর আগে সোমবারও মোদীকে আক্রমণ করে মনমোহন বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে স্বয়ং প্রধানমন্ত্রী যেভাবে মিথ্যাচার করছেন, তাতে আমি গভীরভাবে ব্যথিত। দেশবাসীর কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য শক্তিব্যয় করার বদলে প্রধানমন্ত্রীর পরিপক্কতা দেখানো উচিত।’ মনমোহন আরও বলেছেন, ‘মণিশঙ্কর আয়ারের বাড়িতে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েই আলোচনা হয়েছিল। সাংবাদিক, কূটনীতিবিদ এবং সরকারি আধিকারিকদের জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন তোলা অন্যায় ও অন্যায্য। প্রত্যেকটি সরকারি দফতরকে কলঙ্কিত করে বিপজ্জনক নজির স্থাপন করছেন মোদী। এমন একটা দল ও প্রধানমন্ত্রী, যাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আপস করার ইতিহাস আছে, তাদের কাছ থেকে কংগ্রেসের জাতীয়তাবাদের পাঠ নেওয়ার দরকার নেই। উধমপুর ও গুরদাসপুরে সন্ত্রাসবাদী হামলার পরে প্রধানমন্ত্রী বিনা আমন্ত্রণে পাকিস্তানে গিয়েছিলেন। তিনি পঠানকোটে জঙ্গি হামলার পর সেখানে কেন আইএসআই-কে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেটাও দেশবাসীকে জানানো উচিত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget