এক্সপ্লোর

ফেসবুকে আলাপ থেকে বিয়ে 'ব্যর্থ হতে বাধ্য', দাম্পত্য হিংসা মামলা খারিজ করে বলল গুজরাত হাইকোর্ট

আমদাবাদ: ইদানীং সোস্যাল মিডিয়ায় আলাপ, পরিচয় থেকে বন্ধুত্ব প্রেমের পথে এগিয়ে বিয়ের ট্রেন্ড দেখা যাচ্ছে। কিন্তু ফেসবুকে আলাপ থেকে হওয়া বিয়ে ব্যর্থ হতে বাধ্য। সম্প্রতি একটি গার্হস্থ্য হিংসা মামলা খারিজ করে এমনই অভিমত জানাল গুজরাত হাইকোর্ট। মামলায় রাজকোটের ফ্যান্সি শাহ পণের জন্য তাঁকে স্বামী জয়দীপ শাহ, শ্বশুরবাড়ির লোকজন হেনস্থা করছে বলে অভিযোগ করেছিলেন। বিচারপতি জে বি পরদিওয়ালা বলেন, ওঁদের বিয়ের দু মাসের মধ্যেই সমস্যা মাথাচাড়া দেয় দাম্পত্যে। তবে আমি এটা অবশ্যই বলব, দুজনেই সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তবে কোনও সমাধানসূত্রে পৌঁছতে পারেননি। আজকাল ফেসবুকের মাধ্যমে যে ধরনের বিয়ে ঠিক হচ্ছে, এটাও তেমনই এক বিয়ে, যা ভেঙে যেতে বাধ্য। নবসারির বাসিন্দা জয়দীপের ফেসবুকে ফ্যান্সির সঙ্গে আলাপ হয়েছিল ২০১১-য়। জয়দীপ সে সময় ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পড়ছিলেন। ২০১৫-র ফেব্রুয়ারি অভিভাবকদের সম্মতিতেই বিয়ে করেন তাঁরা। কিন্তু দু মাস না যেতেই সম্পর্ক তিক্ত হতে শুরু করে। ফ্যান্সি জয়দীপ, তাঁর ভাই পীযূষ ও শ্বশুর-শাশুড়ি বিকেশভাই ও অনিতাবেনের বিরুদ্ধে এফআইআর দাখিল করে দাবি করেন, তাঁকে হয়রানি করছেন, অত্যাচার করছেন ওঁরা। তাঁদের পণ চাই। পাল্টা মামলা খারিজের দাবিতে হাইকোর্টে আবেদন করেন জয়দীপরা। ফ্যান্সি, জয়দীপ-দুজনেরই বয়স সবে কুড়ির কোঠায়। বিচারপতি পরদিওয়ালা তাঁদের ডিভোর্সের ভাবনাচিন্তা করে জীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। বলেন, আমি এখনও মনে করি, দুজনেরই সমঝোতার সম্ভাবনা খতিয়ে দেখা উচিত, নয়তো সহমতের ভিত্তিতেই বিয়ে ভেঙে দিন। দুজনেরই বয়স কম। বিয়ে ভেঙে গেলে দুজনেই ভবিষ্যতে এগিয়ে চলার রাস্তা ঠিক করার ব্যাপারে ভাবনাচিন্তা করতে পারবেন। ফ্যান্সির অভিযোগ মূলত স্বামীর বিরুদ্ধেই, একথা উল্লেখ করে বিচারপতি শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দেন। জয়দীপ অবশ্য রেহাই পাননি। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে তদন্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। আদালতের অভিমত সম্পর্কে আপনার মতামত লিখুন নীচের কমেন্টস বক্সে

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget