এক্সপ্লোর

প্রয়াত ১৯৬৫-র ভারত-পাক যুদ্ধের নায়ক মার্শাল অর্জন সিংহ

নয়াদিল্লি: ৯৮ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অর্জন সিংহ। আজ সন্ধে সাড়ে সাতটা নাগাদ তাঁর মৃত্যু হয়। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের নায়ক অর্জনকে পাঁচতারা র‌্যাঙ্কিংয়ে উন্নীত করা হয়েছিল। এই র‌্যাঙ্কিং সেনাবাহিনীর ফিল্ড মার্শালের সমান। অর্জন ছাড়া স্যাম মানেকশ ও কে এম কারিয়াপ্পা পাঁচতারা র‌্যাঙ্কিং পেয়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ায় শনিবার সকালেই অর্জনকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ও সেনাবাহিনীর তিন বিভাগের প্রধান। অর্জনের প্রয়াণের খবর জানার পর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। ১৯১৯ সালের ১৫ এপ্রিল অবিভক্ত পঞ্জাবের লিয়ালপুরে সেনা পরিবারে জন্ম হয় অর্জনের। তাঁর বাবা, ঠাকুর্দা ও ঠাকুর্দার বাবাও সেনাবাহিনীতে ছিলেন। ১৯৩৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন অর্জন। ১৯৬৪ সালের ১ অগাস্ট থেকে ১৯৬৯ সালের ১৫ জুলাই পর্যন্ত তিনি বায়ুসেনা প্রধান ছিলেন। ১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধ তিনি অসামান্য সাহসিকতা, মনের জোর ও দক্ষতার পরিচয় দেন। ১৯৬৫ সালে তাঁকে পদ্মবিভূষণ খেতাব দেওয়া হয়। বায়ুসেনা থেকে অবসর গ্রহণের পর ১৯৭১ সালে সুইৎজারল্যান্ড ও ভ্যাটিকানে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হন অর্জন। ১৯৭৪ সালে তিনি কেনিয়ায় হাই কমিশনার হন। গত বছর তাঁর জন্মদিনে পানাগড়ে বায়ুসেনা ঘাঁটির নামকরণ তাঁর নামে করা হয়।

সেরা শিরোনাম

Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
FSSAI Notice to ITC: আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
Director Death: প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
Bengal Cricket: জেলা প্রতিনিধিরা না আসায় পণ্ড সিএবির বৈঠক! আজ অ্যাপেক্স কাউন্সিলের সভায় AGM-এর দিন ঘোষণা
জেলা প্রতিনিধিরা না আসায় পণ্ড সিএবির বৈঠক! আজ অ্যাপেক্স কাউন্সিলের সভায় AGM-এর দিন ঘোষণা

ভিডিও

JU Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, অবশেষে রেজিস্ট্রারের ঘরে পুলিশ
ABVP on JU Chaos:
Meera Bhattacharya:হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা
Soham Chakraborty FIR : প্রাক্তন তৃণমূল বিধায়ক-অভিনেতা সোহমের বিরুদ্ধে FIR
Supreme Court: সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি, নোটিস সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
FSSAI Notice to ITC: আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
Director Death: প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
Bengal Cricket: জেলা প্রতিনিধিরা না আসায় পণ্ড সিএবির বৈঠক! আজ অ্যাপেক্স কাউন্সিলের সভায় AGM-এর দিন ঘোষণা
জেলা প্রতিনিধিরা না আসায় পণ্ড সিএবির বৈঠক! আজ অ্যাপেক্স কাউন্সিলের সভায় AGM-এর দিন ঘোষণা
Dev-Subhasree: রাত ২টোয় চেয়ে পাঠালেন শুভশ্রীর ফোন নম্বর, 'দেশু7'-এর অভিজ্ঞতার কথা শেয়ার করে দেব বললেন, 'সব শুভ শুভ...'
রাত ২টোয় চেয়ে পাঠালেন শুভশ্রীর ফোন নম্বর, 'দেশু7'-এর অভিজ্ঞতার কথা শেয়ার করে দেব বললেন, 'সব শুভ শুভ...'
Viral News: ট্রেনের ধাক্কায় দুই হাত কাটা গেল ১৯ বছরের মেয়ের, রেললাইনে রিল বানাতে গিয়েছিলেন
ট্রেনের ধাক্কায় দুই হাত কাটা গেল ১৯ বছরের মেয়ের, রেললাইনে রিল বানাতে গিয়েছিলেন
Weather Update: ধেয়ে আসছে দুর্যোগ, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
ধেয়ে আসছে দুর্যোগ, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
US-Russia Relations: আমেরিকার বায়ুসেনার বিমান হঠাৎই রাশিয়ায় ঢুকে পড়ল, সওয়ার ছিলেন CIA প্রধান, মস্কোর সঙ্গে গোপন বৈঠক?
আমেরিকার বায়ুসেনার বিমান হঠাৎই রাশিয়ায় ঢুকে পড়ল, সওয়ার ছিলেন CIA প্রধান, মস্কোর সঙ্গে গোপন বৈঠক?
Embed widget