এক্সপ্লোর
এমডি কোর্সের এন্ট্রান্সের ‘পড়াশোনার চাপ’ সহ্য করতে পারেননি? ১২ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মহিলা ডাক্তারের

ঠানে (মহারাষ্ট্র): ১২ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মহিলা ডাক্তারের। মহারাষ্ট্রের ঠানের কোলশেট এলাকায় মর্মান্তিক পরিণতি হওয়া শর্মিষ্ঠা সোম নামে ওই ডাক্তার এমডি কোর্সের এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, যেজন্য তাঁকে প্রচুর পড়াশোনা করতে হচ্ছিল, যার চাপ, ধকল তিনি সহ্য করতে পারেননি বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকে তাঁদের এমনই অনুমান বলে জানিয়েছেন জনৈক পুলিশ অফিসার। তিনি বলেছেন, নোটটি শর্মিষ্ঠার লেখা বলে মনে হয়। তাতে চরম পদক্ষেপ করার কারণ হিসাবে ‘পড়াশোনার চাপে’র কথাই রয়েছে। ২৪ বছরের শর্মিষ্ঠার মা নামী ত্বক-বিশেষজ্ঞ, ঠানেই প্র্যাকটিস করেন। কপূরবাওদি থানার ইনস্পেক্টর অরবিন্দ কারপে বলেছেন, সুইসাইড নোটে লেখা আছে, এমডি কোর্সের প্রবেশিকার প্রস্তুতির জন্য অনুশীলনের চাপ মানিয়ে নিতে পারছেন না তিনি। প্রাথমিক তদন্তে প্রকাশ, সকাল সাতটা নাগাদ ফ্ল্যাট থেকে লাফ দেন তিনি। দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের হয়েছে, শর্মিষ্ঠার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হতে এমবিবিএস স্নাতকদের নিট-পোস্ট গ্র্যাজুয়েট (জাতীয় স্তরের যোগ্যতা নির্নায়ক) পরীক্ষায় পাশ করতে হয়।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!






















