এক্সপ্লোর

রামদেবের সঙ্গে দেখা করা উচিত হয়নি, উপলব্ধি প্রণবের

নয়াদিল্লি: ২০১১-য় আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের উত্তাল দিনে যোগগুরু রামদেবকে ঠান্ডা রাখতে দিল্লি বিমানবন্দরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তিনি ও তৎকালীন ইউপিএ সরকারের আরও এক মন্ত্রী কপিল সিবাল। ৬ বছর পর প্রণব মুখোপাধ্যায় স্বীকার করে নিলেন, সেই সিদ্ধান্তে তাঁদের ভুল ছিল। প্রণব বলেছেন, আন্না হাজারের উপবাস অবস্থানে এমনিতেই বেকায়দায় ছিল ক্ষমতাসীন কংগ্রেস। তাই রামদেবও কালো টাকা দেশে ফেরানোর দাবিতে অনশনে বসার ঘোষণা করায় সেই আন্দোলন অঙ্কুরেই শেষ করে দিতে তাঁর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব। রামদেবের ঘনিষ্ঠ কারও সঙ্গে তাঁর কথা হয়, তিনি বলেন, রামলীলা ময়দানে অনশনে বসার আগে যোগগুরুর সঙ্গে সরাসরি যোগাযোগ করে আন্দোলন শুরু না করার অনুরোধ করতে। তাই কেন্দ্রীয় সরকারের বরিষ্ঠ মন্ত্রী হিসেবে তিনি যোগগুরুর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। প্রাক্তন রাষ্ট্রপতি জানিয়েছেন, তিনি ভাল হিন্দি জানতেন না, তাই রামদেবের সঙ্গে কথা বলার জন্য সঙ্গে নিয়েছিলেন তৎকালীন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিবালকে। কিন্তু পরে দেখেন, সেই বৈঠকে কিছু লাভ হয়নি, তাঁদের হিসেবের ভুল হয়েছিল। ওই সাক্ষাৎ করা তাঁদের উচিত হয়নি। স্বীকার করতে অসুবিধে নেই, ভুল করেছিলেন তাঁরা। ১ জুনের সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় রামদেব ৪ তারিখ অনশনে বসেন রামলীলা ময়দানে। মাঝরাতে নিরাপত্তা বাহিনী এসে আন্দোলনকারীদের লাঠিপেটা করে তুলে দেয়। তাতে মৃত্যু হয় এক মহিলার। রামদেবকে পাঠিয়ে দেওয়া হয় হরিদ্বারে, সেখানে অনশনে বসেন তিনি। গোটা ঘটনায় জনগণের চোখে ভিলেন প্রতিপন্ন হয় ইউপিএ। প্রণব বলেছেন, আন্না হাজারের দাবি ছিল, তিনি লোকপাল বিলের খসড়া বানিয়েছেন, সংসদে সেটাই পাশ করাতে হবে। সেটা সম্ভব ছিল না। কিন্তু ওই আন্দোলনের ফলে বোঝা গেল, মানুষ জাগছে। তারা আর শুধু প্রতিনিধি নির্বাচন করে খুশি নয়, শাসন ব্যবস্থায় সরাসরি যোগ দিতে চায়। সেই জাগ্রত জনসত্ত্বার সঙ্গে প্রথমবার তাঁদেরই মুখোমুখি হতে হয়েছিল বলে প্রণব মন্তব্য করেছেন।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget