এক্সপ্লোর

কাল কাশ্মীরে সর্বদলীয় প্রতিনিধিদল, বিচ্ছিন্নতাবাদীদের আমন্ত্রণ মেহবুবার

শ্রীনগর: বিচ্ছিন্নতাবাদীদের ডাক মেহবুবা মুফতির। আগামীকাল কাশ্মীর উপত্যকায় পা  রাখতে চলা সর্বদলীয় প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসার জন্য শীর্ষস্থানীয় বিচ্ছিন্নতাবাদী নেতাদের আমন্ত্রণ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে তিনি তাঁদের আমন্ত্রণপত্র  পাঠিয়েছেন পিডিপি নেত্রী হিসাবে।  চিঠিতে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা চেয়েছেন  তিনি। কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে যে প্রতিনিধিদলটি আসছে, তার সঙ্গে তাঁদের আলোচনায় বসার ডাক দিয়ে মেহবুবা আমন্ত্রণ পত্রে লিখেছেন, জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সভানেত্রী হিসাবে আপনাদের চিঠি লিখছি। কাল রাজ্য সফরে আসতে চলা সর্বদলীয় সাংসদ-দলের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিন, তাতে সামিল হোন। চলতি অচলাবস্থা কাটাতে এটাই তাহলে বিশ্বাসযোগ্য, অর্থবহ রাজনৈতিক আলোচনা ও সমাধান প্রক্রিয়ার শুভ সূচনা হতে পারে। তিনি এও লিখেছেন, রাজনৈতিক, দলীয় মত-পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের রাজনৈতিক নেতৃত্ব একটা উদ্যোগ নিয়েছে এবং সঙ্ঘবদ্ধ ভাবে তাতে সাহায্য করে তাকে বাস্তব করে তোলার দায়িত্ব আমাদের। মূল স্রোতের দল বা বিচ্ছিন্নতাবাদী এজেন্ডাবাহী, যে-ই হোক, আমরা সবাই কিন্তু আমাদের জনগণের আকাঙ্খা, চাহিদার প্রতিনিধিত্ব করি এবং আমাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে সমস্যার সমাধান প্রত্যাশা করি। আশা করি, আপনারা আমার ভাবনাকে গুরুত্ব দিয়ে বিচার করে আপনাদের সুবিধামতো সময়ে, স্থানে প্রতিনিধিদলের সঙ্গে মতামত বিনিময়ে আগ্রহ দেখাবেন। এদিন নয়াদিল্লিতে আগামীকালের সফরের প্রাক্কালে হওয়া এক বৈঠকেও বিরোধী শিবিরের দলগুলি কাশ্মীরের অশান্তি নিরসনে হুরিয়ত সমেত সেখানকার সব পক্ষের সঙ্গে আলোচনার বসার পক্ষে সওয়াল করে। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, সরকারের উচিত সর্বদলীয় প্রতিনিধিদলের সঙ্গে কথা বলতে হুরিয়তকে ডাকা। বাকিদের যেমন ডাকা হয়েছে, তেমনই ওদের কথা বলতে আমন্ত্রণ করা হোক। দেখা যাক না, ওরা সাড়া দেয় কিনা।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget