এক্সপ্লোর

#মি টু ক্যাম্পেনকে ‘ভুল প্রবণতা’ বললেন বিজেপি সাংসদ উদিত রাজ

নয়াদিল্লি: #মি টু ক্যাম্পেনের নিন্দা বিজেপি এমপি উদিত রাজের। একটা ‘ভুল প্রবণতা’ চালু হচ্ছে বলে অভিমত জানিয়েছেন তিনি। #মি টু ক্যাম্পেনের দৌলতে বছরের পর বছর চুপ থাকার পর মিডিয়া, বিনোদন দুনিয়ার একের পর এক নামী লোকজনের বিরুদ্ধে প্রকাশ্যে চাঞ্চল্যকর যৌন হেনস্থা, নিগ্রহের অভিযোগ আনছেন নিজেদের নির্যাতিতা বলে দাবি করা মহিলারা। কিন্তু উদিতের বক্তব্য, #মি টু আন্দোলন গুরুত্বপূর্ণ, তবে যৌন নিগ্রহ ঘটে যাওয়ার ১০ বছর পর অভিযাগ তোলার মানে কী? এতদিন বাদে যৌন হেনস্থার অভিযোগের সত্যতাই বা প্রমাণিত হবে কী ভাবে? তিনি ট্যুইটে এও লিখেছেন, যাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তাঁর ভাবমূর্তি সত্যিই কতটা মার খাবে এতে, সেটাও ভেবে দেখা উচিত। একটা ভুল ধারার সূচনা হচ্ছে। #মি টু মুভমেন্টকে ব্ল্যাকমেল করায় ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। উত্তর পশ্চিম দিল্লি বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধির বক্তব্য, লিভ ইন করা যুবতী ধর্ষণ হয়েছে দাবি করায় তার পুরুষ সঙ্গীকে অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে, এটা কী করে সম্ভব? আজকার আকছার এমন হচ্ছে। এটা কি ব্ল্যাকমেল নয়? বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত ২০০৮ সালে ছবির সেটে একটি গানের শ্যুটিংয়ে তাঁকে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে। তারপর থেকে সূত্রপাত হয়েছে #মি টু প্রচারের। বেশ কিছু মহিলা দীর্ঘদিন চেপে রাখা যৌন হেনস্থার ভয়াবহ অভিজ্ঞতার কথা খোলাখুলি বলে ফেলছেন।

সেরা শিরোনাম

Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ

ভিডিও

Arabul Islam: তৃণমূল-ISF হয়ে এবার 'ঋত তৃণমূল'-এ আরাবুল?
Falakata CPM News: ফালাকাটায় সিপিএমের পথসভায় হামলার অভিযোগ | BJP | ABP Ananda
Ritabrata Banerjee: TMC জমানায় তাজা নেতা, এখন 'ভাল ছেলে' আরাবুল! | Arabul Islam | ABP Ananda
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget