এক্সপ্লোর

ভারত-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ অস্বীকার অ্যামেনেস্টি-র, কোথা থেকে অর্থ পায়? তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি: অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের ভারত শাখার বিরুদ্ধে বেঙ্গালুরুতে গত শনিবার কাশ্মীর নিয়ে এক অনুষ্ঠানে ভারত-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতা মামলা রুজু হওয়ার পর এবার তাদের কারা অর্থ দেয়, সে ব্যাপারে তদন্ত শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারা কীসে অর্থ খরচ করে থাকে, তদন্তে দেখা হবে সেটাও। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রকের জনৈক অফিসার বলেছেন, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের (এফসিআরএ) আওতায় তদন্ত করা হচ্ছে। অ্যামেনেস্টির ভারত শাখা ওই আইনের কোনও ধারা ভেঙেছে কিনা, তদন্ত করে দেখা হচ্ছে। জানা গিয়েছে, মানবাধিকার লঙ্ঘন বিরোধী আন্দোলনের শীর্ষ স্বেচ্ছাসেবী সংগঠনটির ভারত শাখা এফসিআরএ আইনে নথিভুক্ত নয়। তারা এফসিআরএ আইনে রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন করেছে, তা বেঙ্গালুরুর ঘটনার পর গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী দলটি পরীক্ষা করে দেখছে, অ্যামেনেস্টি বাইরের কোনও দেশ থেকে অর্থ পেয়েছ কিনা, পেয়ে থাকলে কোন আইনে পেয়েছে। তাদের তহবিলের অন্য উত্সগুলি কী, কী খাতে, কীভাবে অর্থ ব্যয় করেছে তারা, সবই তদন্তের আওতায় আসছে। amnesty-compressed-580x395 এদিকে অ্যামেনেস্টি এদিন এক বিবৃতিতে বেঙ্গালুরুর অনুষ্ঠানে ভারত-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ খারিজ করল। তাদের বিরুদ্ধে বিজেপি-আরএসএস শিবিরের ছাত্র সংগঠন এবিভিপি-র তোলা এই অভিযোগের কোনও সারবত্তাই নেই বলে জানিয়েছে তারা। অ্যামেনেস্টির দাবি, সেদিন তাদের কোনও কর্মী ভারত-বিরোধী স্লোগান দেয়নি। এবিভিপি গতকাল সেদিনের ঘটনার একটি ভিডিও পুলিশকে দিয়েছে। সেটির ভিত্তিতেই অ্যামেনেস্টির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলা রুজু হয়েছে। সেদিন কারা কাশ্মীরের স্বাধীনতার পক্ষে, ভারত-বিরোধী স্লোগান দিয়েছিল, তাদের চিহ্নিত করতে ভিডিওটি ও ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। এবিভিপি কর্মীরা আজ অ্যামেনেস্টির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায়।  

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget