এক্সপ্লোর

আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে ৩ লক্ষ? আসন্ন বাজেটে মধ্যবিত্তদের জন্য ভাবনা কেন্দ্রের

নয়াদিল্লি: দেশের আপামর মধ্যবিত্তের জন্য খুশির খবর বয়ে আনতে পারে আসন্ন কেন্দ্রীয় বাজেট।

সূত্রের খবর, ব্যক্তিগত আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর ভাবনাচিন্তা করছে মোদী সরকার। একইসঙ্গে, কর-কাঠামোতেও করা হতে পারে বদল।

আসন্ন বাজেটই হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান এনডিএ সরকারের শেষ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট। ফলে, বাজেটকে ‘জনমুখী’ করার যে কোনও কসুর করবে না সরকার, তা বলাই বাহুল্য।

এই প্রেক্ষিতে, দেশের মধ্যবিত্ত, বিশেষ করে চাকুরিজীবীদের  বিশেষ ছাড় দেওয়ার ভাবনাচিন্তা করছে মোদী প্রশাসন। কেন্দ্রীয় সূত্রের খবর, আয়করে আরও ছাড় দেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

জানা গিয়েছে, অর্থমন্ত্রকের কাছে যে প্রস্তাব জমা পড়েছে, তাতে করছাড়ের ঊর্ধ্বসীমাকে বর্তমান আড়াই লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ না হলেও অন্তত ৩ লক্ষ করা।

পাশাপাশি, মাঝারি আয়ের গোষ্ঠীকে আরও সুরাহা দিতে কর-স্ল্যাবেও পরিবর্তন করার ভাবনাচিন্তা করছে অর্থমন্ত্রক। কেন্দ্রের দাবি, এর ফলে, চাকুরিজীবীদের বিশেষ সুবিধা হবে। কারণ, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে মোকাবিলা করতে তাদের সুবিধা হবে।

গত বাজেটে কর-স্ল্যাব অপরিবর্তিত রেখেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে, মধ্যবিত্তদের সামান্য সুরাহা দিতে ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করা ব্যক্তিদের কর-কাঠামো ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে আনেন।

কেন্দ্রীয় সূত্রের খবর, আগামী ১ ফেব্রুয়ারি যে সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তাতে ৫-১০ লক্ষ টাকা আয়ভুক্তদের ১০ শতাংশ কর-কাঠামোতে রাখা হতে পারে।

একইভাবে, ১০-২০ লক্ষ আয় করা ব্যক্তিদের ২০ শতাংশ ও ২০ লক্ষের ওপর আয় করা ব্যক্তিদের ৩০ শতাংশ কর-কাঠামোতে রাখা হতে পারে। বর্তমানে, ১০-২০ লক্ষ টাকার জন্য কোনও পৃথক স্ল্যাব নেই।

দেশের বণিকমহল চাইছে, আয়করের স্ল্যাব বা কাঠামো সর্বোচ্চ ২৫ শতাংশ করুক কেন্দ্র। যদিও, সেই সুপারিশ মান্যতা না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget