এক্সপ্লোর

ক্ষোভ সামাল দিতে মধ্যপ্রদেশে মন্ত্রীর সমতুল্য পদে বসানো হল স্বামী অখিলেশ্বরানন্দকে

ভোপাল: মধ্যপ্রদেশের গো সংরক্ষণ বোর্ডের চেয়ারম্যান স্বামী অখিলেশ্বরানন্দকে মন্ত্রীর সমতুল্য পদ দেওয়া হল। সোমবার রাজ্য সরকার এই নির্দেশ দিয়েছে বলে আজ জানিয়েছেন অখিলেশ্বরানন্দ। তিনি জানিয়েছেন, এটা স্বাভাবিক ঘটনা। গো সংরক্ষণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে এই মর্যাদা তাঁর প্রাপ্য ছিল। এ বছরের এপ্রিলে নামদেব ত্যাগী ওরফে কম্পিউটার বাবা, পন্ডিত যোগেন্দ্র মহন্ত, সদ্য আত্মহত্যা করা ভাইয়ুজি মহারাজ, স্বামী হরিহরানন্দজি সরস্বতী ও নর্মদানন্দজিকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। তাঁদের পাশাপাশি অখিলেশ্বরানন্দকেও নর্মদা সংরক্ষণ প্যানেলে রাখা হয়। বিতর্কিত ধর্মগুরুদের সঙ্গে একই প্যানেলে থাকা নিয়ে আপত্তি ছিল অখিলেশ্বরানন্দর। সেই ক্ষোভ সামাল দিতেই তাঁকে মন্ত্রীর পদ দিল মধ্যপ্রদেশ সরকার। অখিলেশ্বরানন্দ অবশ্য বলেছেন, ‘অন্য কয়েকজনের সঙ্গে নর্মদা সংরক্ষণ প্যানেলে থাকতে আমার অস্বস্তি হচ্ছিল। ২০১৬-তে আমাকে গো সংরক্ষণ বোর্ডের চেয়ারম্যান করা হয়। এই পদে থাকার সুবাদে আমাকে ক্যাবিনেট র‌্যাঙ্ক দেওয়া উচিত ছিল। কিন্তু এতদিন সেটা হয়নি। ভুলবশত তিনজন ভাইস চেয়ারম্যানের পাশাপাশি আমাকে প্রতিমন্ত্রী করা হয়েছিল। তবে এবার আমাকে মন্ত্রীর সমতুল্য পদে বসানো হল।’ সূত্রের খবর, নর্মদার তীরে গাছের চারা বসানো নিয়ে দুর্নীতি ফাঁস করার জন্য যাত্রার কথা ঘোষণা করেও, সেই কর্মসূচি বাতিল করার পরেই কম্পিউটার বাবা ও যোগেন্দ্র মহন্তকে মধ্যপ্রদেশের প্রতিমন্ত্রী করা হয়। এরপরেই ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে চিঠি লিখে পদত্যাগের হুঁশিয়ারি দেন অখিলেশ্বরানন্দ। তিনি অবশ্য এই চিঠি লেখার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘অতীতের ভুল সংশোধন করে রাজ্য সরকার নয়া নির্দেশ দিয়েছে। আমি নিরঞ্জনী আখড়ার মহামন্ডেলশ্বর। এই পদগুলি আমার কাছে খুব ছোট।’

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget