এক্সপ্লোর

রাজস্থানের বিকানেরে ভেঙে পড়ল মিগ ২১ যুদ্ধবিমান, লাফিয়ে বাঁচলেন পাইলট

জয়পুর: রুটিন উড়ানে বেরিয়ে দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার মিগ ২১ যুদ্ধবিমান। রাজস্থানের বিকানেরে শুক্রবার ভেঙে পড়ল সেটি। প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র বলেছেন, বিকানেরের কাছে নাল এয়ারবেস থেকে রওনা দিয়েছিল মিগ ২১ যুদ্ধবিমানটি। সেটি ভেঙে পড়ার আগেই অবশ্য নিরাপদে বাইরে লাফিয়ে পড়েন পাইলট। তিনি প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কোর্ট অব এনক্যোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখপাত্রটি। তবে যুদ্ধবিমানটি রওনা দেওয়ার পর সম্ভবত কোনও পাখির সঙ্গে তার ধাক্কা লেগেছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের গারেন্দ কালান গ্রামের কাছে খোলা মাঠে একটি এম ১৭ চপার ভেঙে পড়ার এক সপ্তাহ বাদেই ঘটল আজকের ঘটনাটি। সেদিন এক সাধারণ নাগরিক, ৬ জন ভারতীয় বায়ুসেনা কর্মী প্রাণ হারিয়েছিলেন। বিকানেরের পুলিশ সুপার প্রদীপ মোহন শর্মা জানান, বিকানের সিটির ১২ কিমি দূরে শোভাসার কি ধানি এলাকায় যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে পুলিশ টিম ছুটে গিয়েছে, এলাকা কর্ডন করে ঘিরে ফেলা হয়েছে বলেও জানান তিনি। কোনও প্রাণহানির খবর মেলেনি। প্রায় চার দশক ধরে ভারতীয় বায়ুসেনার আক্রমণের সামনের সারিতে বড় ভূমিকা পালন করে আসছে মিগ-২১। বহু আকাশ যুদ্ধে বিপক্ষের বায়ুসেনার হামলা ঠেকিয়ে ফলাফল দেশের অনুকূলে নিয়ে আসার কৃতিত্ব এর, বলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

সেরা শিরোনাম

Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস

ভিডিও

Job Seekers Protest: চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান, পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা | On The Spot
CM Suvendu Adhikari: ডেঙ্গি প্রতিরোধে কী কী কাজ? খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী| Dengue | ABP Ananda
Delhi Building Collapse: দিল্লির মোতিবাগ এলাকায় ভেঙে পড়ল বহুতল। ধ্বংসসতূপ থেকে একের পর এক দেহ উদ্ধার
TMC ED Raid: পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডে নাদিমুলের বাড়ি ও খবরের কাগজের অফিসে তল্লাশি
BJP Government : 'গ্রেট ক্যালাকাটা কিলিং-য়ের যে ইতিহাসকে লুকিয়ে রাখা হয়েছিল', বললেন শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget