এক্সপ্লোর

জম্মুর জিআরইএফ ক্যাম্পে জঙ্গি হামলা, নিহত ৩ শ্রমিক

শ্রীনগর: নতুন বছরের প্রথম সপ্তাহ কাটতে না কাটতেই, ভয়াবহ জঙ্গি হানা! মৃত তিন। এবার আখনুরের এই জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স বা জিআরইএফ-এর ক্যাম্প, সন্ত্রাসবাদীদের নিশানায়। জম্মুর আখনুর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে বটাল গ্রাম। গোটা গ্রাম তখন অঘোর ঘুমে। মাঝরাতে আচমকাই গুলির শব্দ। রবিবার, রাত বারোটা-একটা নাগাদ নিয়ন্ত্রণরেখা থেকে ২-৩ কিলোমিটার ভিতরে জঙ্গিরা ঢুকে পড়ে। আর তারপরই আখনুরের জিআরইএফ ক্যাম্পকে নিশানা করে শুরু করে গুলি চালাতে। পাল্টা সেনাও গুলি চালায়। কিন্তু, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। জঙ্গিদের হামলায় মৃত্যু হয় তিন জনের। যাঁরা নেহাতই সাধারণ মানুষ। বর্ডার রোড অর্গানাইজেশনের (বিআরও) হয়ে কাজ করছিলেন ঠিকা শ্রমিক হিসেবে। জঙ্গিদের খোঁজে, আশপাশের এলাকায়, মাঝরাত থেকে নাকাবন্দি করে তল্লাশি শুরু করে সেনা। জম্মু-কাশ্মীরের সমস্ত সেনা ক্যাম্পে জারি করা হয় হাই-অ্যালার্ট। সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে বার বার রক্তাক্ত হয়েছে জম্মু-কাশ্মীর। কখনও প্রাণ গিয়েছে জওয়ানদের।কখনও সাধারণ মানুষের। বছরের শুরুতেও সেই একই ছবি। ফের জঙ্গি হামলা। হামলার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। রবিবার রাতে যে জিআরইএফ ক্যাম্পকে নিশানা করে জঙ্গিরা, তার কাছেই নিয়ন্ত্রণরেখা। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ, জিআরইএফ-এর হয়ে সীমান্ত এলাকায় রাস্তা তৈরির কাজ করে বর্ডার রোড অর্গানাইজেশান। তারাই স্থানীয়দের ঠিকা শ্রমিক হিসেবে কাজে লাগায়। সেই কাজ করতে গিয়েই জঙ্গিদের হামলায় প্রাণ গেল তিন জন সাধারণ মানুষের।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget