এক্সপ্লোর

অমরনাথ যাত্রী, নিরাপত্তাকর্মীদের খতম করতে নির্দেশ পাঠানো হয়েছে সন্ত্রাসবাদীদের, গোয়েন্দা হুঁশিয়ারি

জম্মু: অমরনাথ তীর্থযাত্রা চলাকালে ১০০-১৫০ ভক্ত, শখানেক পুলিশ অফিসার, কর্মীকে খতম করতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে সন্ত্রাসবাদীদের। অনন্তনাগের এসএসপি-র কাছ থেকে এই উদ্বিগ্ন হওয়ার মতো খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন কাশ্মীর জোনের পুলিশ আইজি মুনীর খান। তিনি বিষয়টি জানিয়ে চিঠি পাঠিয়েছেন সেনা, সিআরপিএফ, রেঞ্জ ডিআইজিদের। ১৫ কোর হেডকোয়ার্টারকে পাঠানো তবে ওই চিঠির একটি কপি ফাঁস হয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হোয়াটসঅ্যাপে সেই চিঠি ছড়িয়ে পড়ছে। আগামীকালই ৪০ দিনের অমরনাথ যাত্রার সূচনা হচ্ছে। নিরাপদে যাত্রীদের সফর সুনিশ্চিত করতে সেনা, পুলিশ, বিএসএফ, সিআরপিএফ মিলিয়ে ৩৫ থেকে ৪০ হাজার জওয়ানের ব্যবস্থা করা হয়েছে। বলা হচ্ছে, এবারের যাত্রার জন্য সবচেয়ে বেশি বহুস্তরীয় সুরক্ষা বলয়ের আয়োজন করা হয়েছে। অনন্তনাগ ও গান্দেরবল জেলায় যথাক্রমে পহেলগাঁও ও বালতালের বেস ক্যাম্পের উদ্দেশ্যে আগামীকাল ৪ হাজারের বেশি যাত্রীর প্রথম দলটিকে রওনা করিয়ে দেবেন উপ মুখ্যমন্ত্রী। এবছর অমরনাথ যাত্রার মেয়াদ হবে গত বছরের ৪৮ দিনের চেয়ে ৮দিন কম। এবার তা ৭ আগস্ট রাখী বন্ধনের দিন শেষ হবে। আইজিপি চিঠিতে বলেছেন, যাত্রার কনভয়ের ওপর আচমকা গুলিবৃষ্টি হতে পারে। এতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হিউমিন্ট অর্থাত্ মানব গুপ্তচরের পাঠানো এই খবর আরও বিশ্লেষণ করে দেখতে বলা হয়েছে। তবে একইসঙ্গে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সব অফিসারকে। খান অবশ্য পরে চিঠিটির গুরুত্ব লঘু করে দেখান। বলেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে কোনও তথ্যই বিভিন্ন এজেন্সির সঙ্গে চালাচালি করে দেখা হয়, তা কতদূর সত্য। জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি বৈদ বলেন, আতঙ্ক ছড়াতেই কেউ চিঠিটি সোস্যাল মিডিয়ায় তুলে দিয়েছে। সিআরপিএফের স্পেশাল ডিজি এসএন শ্রীবাস্তব বলেন, কাশ্মীরের পরিস্থিতি সবাই জানে। আমরা গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ করছি। এই যাত্রা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। যাত্রার মধ্যে অবাঞ্ছিত ঘটনা যাতে না হয়, যাত্রীদের, তাদের শিবিরের যাতে ক্ষতি না হয়, সেজন্য ব্যাপক নিরাপত্তার আয়োজন রয়েছে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget