মধ্যপ্রদেশ: ২৪-ঘণ্টায় দুবার গণধর্ষিতা কিশোরী, গ্রেফতার ৫ যুবক

ছিন্দওয়াড়া: ২৪-ঘণ্টার মধ্যে ১৪ বছরের এক কিশোরীকে দুবার গণধর্ষণ করা হল বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থল মধ্যপ্রদেশ। তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার নীরজ সোনি জানান, গত ৬ তারিখ, কিশোরী সন্ধ্যেবেলা বাড়ি থেকে বের হয়। রাতে না ফেরায় পরের দিন কুন্ডিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ জানায়, ৮ তারিখ মহুয়া তোলা এলাকায় তাকে আলুথালু পোশাকে উদ্ধার করা হয়। পুলিশকে কিশোরী জানায়, মোহিত ভরদ্বাজ নামে বছর বাইশের এক যুবকের বাইকে চেপে সে রাহুল ভোন্ডে নামে এক যুবকের বাড়ি যায়।
মেয়েটির অভিযোগ, সেখানে ২ জন তাকে ধর্ষণ করে। পরের দিন তাকে ছেড়ে দেয় ওই ২ জন। নির্যাতিতা যোগ করে, সে যখন বাড়ি ফিরছিল, অন্য তিনজন—বান্টি ভালবি, অঙ্কিত রঘুবংশী ও অমিত বিশ্বকর্মা তাকে ধরে ফেলে। তিনজন মিলে তাকে ফের রাহুলের বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে।
কিশোরীর অভিযোগ পেয়ে পুলিশ ৫ যুবককেই গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও পকসোর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
Before You Go
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী





















