এক্সপ্লোর
মাসের পর মাস হুমকি ধর্ষকের, গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা নাবালিকার

ইটারসি, মধ্যপ্রদেশ: অভিযুক্ত গত কয়েক মাস ধরেই তাকে হুমকি দিচ্ছিল। শেষপর্যন্ত গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা ধর্ষণের শিকার এক নাবালিকা। মধ্যপ্রদেশের ইটারসির ওই নাবালিকা গতকাল সকাল এগারোটা নাগাদ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাকে কোনওক্রমে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে ওই নাবালিকা চিকিত্সাধীন। নির্যাতিতার বাবা বলেছেন, গত ১৬ ফেব্রুয়ারি তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়। সম্প্রতি অভিযুক্ত জেল থেকে ছাড়া পেয়েছে। তাঁর মেয়ের ভয় হয়েছিল, এবার অভিযুক্ত তাকে খুনই করে ফেলবে। পুলিশ জানিয়েছে, চিকিত্সাধীন নাবালিকা এখন বিপন্মুক্ত। কিন্তু তার দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন এসডিওপি অনিল শর্মা।
Before You Go
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















