এক্সপ্লোর
জলন্ধরে উদ্ধার ৮ বছরের শিশুকন্যার অর্ধদগ্ধ দেহ

জলন্ধর: নিখোঁজ ৮ বছরের শিশুকন্যার অর্ধদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জলন্ধরে। দুদিন আগে ওই শিশু নিখোঁজ হয়ে যায়। আজ গুলমার্গ কলোনির একটি নির্জন জায়গা থেকে তার অর্ধদগ্ধ দেহ পাওয়া গিয়েছে। তার দুটি হাতও কেটে নেওয়া হয়েছে। বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে শিশুটির দেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, মাত্র একদিন আগেই লাম্ব্রার মালকো গ্রামের সাত বছরের একটি শিশুর দেহ প্রতিবেশীর বাড়ির আলমারি থেকে উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আর এক শিশুকে নৃশংসভাবে খুনের ঘটনা সামনে এল।এবার জলন্ধরে। তদন্তে নেমে পুলিশ নিকটবর্তী একটি কারখানার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে। ফুটেজে দুই ব্যক্তিকে শিশুটির দেহ ওই ফাঁকা জায়গায় ছুঁড়ে ফেলতে দেখা গিয়েছে। ওই দুই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাস্থলটি পরীক্ষার জন্য ডেকে পাঠানো হয় ফরেন্সিক দলকে। তিন বছর আগে ওই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে ৩০ বছরের এক যুবকের বিরুদ্ধে। সে বর্তমানে ফেরার।
আরও পড়ুন





















