এক্সপ্লোর

ওই টাকা আমার নয়, দাবি গুজরাতের সেই জমি ব্যবসায়ীর

আমদাবাদ: গুজরাতের আহমেদাবাদের জমি ব্যবসায়ী মহেশ শাহ বিপুল অঙ্কের কেন্দ্রের আয় ঘোষণা প্রকল্প (আইডিএস)-এ ১৩,৮৬০ কোটি নগদ টাকার ঘোষণা করে বেপাত্তা হয়ে গিয়েছিলেন। গতকাল নাটকীয়ভাবে তাঁকে দেখা যায় স্থানীয় একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে। টিভিতে সরাসরি অনুষ্ঠান চলাকালেই তাঁকে আটক করেন আয়কর দফতরের আধিকারিকরা। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় সরখেজ থানায়।তার আগে টেলিভিশন চ্যানেলে মহেশ শাহ দাবি করেন, আয়কর দফতরের কাছে তিনি যে চোখ কপালে তুলে দেওয়ার মতো নগদ টাকা নিজের কাছে থাকার ঘোষণা করেছিলেন, তা তাঁর নয়। এই টাকা কয়েকজন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও আমলার। মহেশ শাহ আরও বলেছেন, টাকার ভাগীদারদের নাম তিনি আয়কর আধিকারিকদের জানাবেন। প্রায় ১৪ হাজার কোটি টাকা হিসেব বহির্ভূত আয়! আটক গুজরাতের ব্যবসায়ী তিনি যে বেআইনি কাজ করেছেন, তা স্বীকার করে মহেশ শাহ বলেছেন, বাধ্য হয়ে এবং মোটা অঙ্কের কমিশন পাওয়ার জন্য তিনি ওই টাকা নিজের বলে ঘোষণা করেছিলেন। এত পরিমাণ অর্থ নগদ থাকার ঘোষণা করার পর মহেশ শাহ কর হিসেবে প্রথম কিস্তি হিসেবে ১,৫৬০ কোটি টাকা না দেওয়ায় আয়কর দফতর গত ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালায়। মহেশ শাহ দাবি করেছেন, যাদের টাকা তারা শেষ মুহুর্তে পিছিয়ে যাওয়ায় তিনি প্রথম কিস্তির কর জমা দিতে পারেননি। মহেশ শাহর দাবি, তিনি গত ১০ দিন আহমেদাবাদের বাইরে ছিলেন। সবে মুম্বই থেকে ফিরেছেন। প্রথমে অনুমান করা হচ্ছিল, তিনি আয়কর বিভাগ বা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের সামনে হাজির হবেন। কিন্তু সবাইকে তাক লাগিয়ে তিনি গুজরাতি টিভি চ্যানেলের মাধ্যমে প্রকাশ্যে আসেন। তাঁর দাবি, তিনি নির্দোষ। প্রকৃত সত্য বেরিয়ে এলে লোকে তাঁর প্রশংসা করবে বলেও টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে দাবি করেছেন তিনি। মহেশ শাহ তাঁর জীবনহানিরও আশঙ্কা প্রকাশ করেছেন। টিভিতে অনুষ্ঠান চলাকালেই আয়কর আধিকারিকদের সঙ্গে পৌঁছয় পুলিশ। এরপর স্টুডিও থেকেই মহেশ শর্মাকে সারখেজ থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে আয়কর ও ইডি-র হাতে তুলে দেওয়া হয়।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...

ভিডিও

Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget