এক্সপ্লোর

ছাত্র নিখোঁজের ঘটনা ঘিরে উত্তাল জেএনইউ, রাতভর ঘেরাও উপাচার্য

নয়াদিল্লি: এক পড়ুয়ার নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) চত্বর। ৮ ঘণ্টারও বেশি সময় ধরে ঘেরাও উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। ১৫ অক্টোবর থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজির ছাত্র নাজিব আহমেদ। পড়ুয়াদের অভিযোগ, এবিভিপির সদস্য এক ছাত্রের সঙ্গে বচসার পরের দিন থেকেই নিখোঁজ ওই ছাত্র। ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তদের বাঁচাতে থানায় এফআইআর করেনি বলে অভিযোগ। নিখোঁজ ছাত্রের পরিবারের তরফে অভিযোগ দায়ের হলে, গতকাল মামলা রুজু করে পুলিশ। যদিও উপাচার্য ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগ খারিজ করে দিয়েছেন। রাতে এক বিবৃতিতে তিনি বলেছেন, নিখোঁজ ছাত্রকে খোঁজার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপই নেওয়া হয়েছে। jnu-vivad-pkg-2010-sn.00_02_46_19.Still001-580x395 বিশ্ববিদ্যালয়ের মাহি মান্ডভি হস্টেলে নির্বাচনের আগেই গত শুক্রবার নিখোঁজ হন বায়োটেকনলিজ-র প্রথম বর্ষের পড়ুয়া নাজিব আহমেদ। ঘটনার আগে এবিভিপি-র কয়েক জন ছাত্রের সঙ্গে হাতাহাতি হয়েছিল তাঁর। অভিযোগ, এর পর থেকেই আর খোঁজ মিলছে না নাজিবের। বাম ছাত্রদের অভিযোগ, হস্টেলে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছেন এবিভিপি-র পড়ুয়ারা। হস্টেলের দেওয়ালগুলি ঢাকা পড়েছে সাম্প্রদায়িক উস্কানিমূলক দেওয়াল লিখনে। তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য বিদ্বেষপূর্ণ মন্তব্যও লেখা থাকছে। তবে ছাত্র নিখোঁজের ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে এবিভিপি। যদিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এই ঘটনায় বিজেপির ছাত্র সংগঠনের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। ইতিমধ্যে নাজিব আহমেদের হদিশ পেতে বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে পুলিশ। তাঁর ব্যাপারে খবর দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারেরও ঘোষণা করেছে। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জেএনইউ-র পরিস্থিতি সম্পর্কে দিল্লি পুলিশের কাছ থেকে অবহিত হয়েছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget