এক্সপ্লোর

অ্যাপে মরাঠি ভাষা না থাকা নিয়ে বিতর্কে  অ্যামাজনের মুম্বই ও পুণের দফতরে এমএনএসের হামলা, ভাঙচুর

মরাঠি ভাষা নিয়ে আবার আসরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। অভিযোগ, মরাঠি ভাষা ব্যবহারের সুযোগ অ্যামাজন-এর অ্যাপ্লিকেশনে না-থাকায় ওই বহুজাতিক সংস্থার সঙ্গে বিবাদ চলছিল এমএনএসের। ওই বিবাদ গড়ায় আদালত পর্যন্ত। আগামী ৫ জানুয়ারি মামলার শুনানির এমএনএস প্রধান রাজ ঠাকরেকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

মুম্বই:  মরাঠি ভাষা নিয়ে আবার আসরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। অভিযোগ, মরাঠি ভাষা ব্যবহারের সুযোগ অ্যামাজন-এর অ্যাপ্লিকেশনে না-থাকায় ওই বহুজাতিক সংস্থার সঙ্গে বিবাদ চলছিল এমএনএসের। ওই বিবাদ গড়ায় আদালত পর্যন্ত। আগামী ৫ জানুয়ারি মামলার শুনানির এমএনএস প্রধান রাজ ঠাকরেকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এর পরেই, এমএনএস কর্মী-সমর্থকেরা অ্যামাজনের পুণে ও মুম্বইয়ের দফতর এবং গোডাউনে হামলা চালান। এমএনএস এবং অ্যামাজনের দ্বন্ধ শুরু গত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে। এমএনএসের তরফে জানানো হয়েছে, অ্যামজানের অ্যাপে মরাঠি ভাষা নেই। তাই ওই ভাষা অ্যাপ যুক্ত করার আবেদন জানিয়ে  অ্যামাজনকে চিঠি দিয়েছিলেন অখিল চিত্রে নাম এক এমএনএস নেতা। রাজ ঠাকরের দলের অভিযোগ, ওই চিঠির কোনও উত্তর না দিয়ে মামলা করেছে। অ্যামাজনের অভিযোগ, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ’নো মরাঠি, নো অ্যামাজন‘ প্রচার শুরু করে এমএনএস। ওই প্রচার চলাকালীন এমএনএস কর্মীরা অ্যামাজনের পোস্টার ছিঁড়ে দেন বলে অভিযোগ। এর ভিত্তিতেই আদালতের দ্বারস্থ হন অ্যামাজন কর্তৃপক্ষ। রাজকে মামলার শুনানির দিন আদালতে হাজিরা দেওয়ার নির্দেশে আগুনে ঘি পড়ে। মুম্বইয়ের চান্দিভেলি এবং পুণের খোন্দওয়া এলাকায় গত শুক্রবার অ্যামাজনের দফতর এবং গোডাউনে এমএনএস কর্মীরা ভাঙচুর করেন বলে অভিযোগ। হামলার ঘটনা স্বীকার করে নিয়ে সন্তোষ ধুরি নামে এক এমএনএস নেতা বলেন, ’’আমাদের কর্মী-সমর্থকেরা অ্যামাজনের অভিযোগ গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। রাজ সাহেবকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশে তাঁরা প্রচণ্ড ক্ষুব্ধ। আমরা অ্যামাজনের অ্যাপে মরাঠি ভাষা যুক্ত করার আবেদন জানিয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম। কিন্তু অ্যামাজন কোনও কথা না বলেই মামলা করে বসল।‘‘ মরাঠা ভাষা নিয়ে এমএনএসের এই অবস্থান নতুন নয়। গত অক্টোবরে দক্ষিণ মুম্বইয়ের কোলাবায় এক গয়না ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছিল এক এমএনএস নেতার বিরুদ্ধে। অভিযোগ, ওই ব্যবসায়ী এক মহিলার সঙ্গে মরাঠি ভাষায় কথা বলতে চাননি বলে এমএনএস নেতা চড়াও হয়েছিলেন তাঁর উপরে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আগামী ২০২২ সালে মহারাষ্ট্রু পুর-নির্বাচন। ওই ভোট যত এগিয়ে আসবে, মরাঠা অস্মিতার কথা তুলে ততই আক্রমণাত্মক হবে রাজ ঠাকরের দল।

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget