এক্সপ্লোর

আফরাজুল খুনে অভিযুক্ত শম্ভুলালের সমর্থনে মিছিলের উদ্যোগ, উত্তেজনা, উদয়পুরে আরও ২৪ ঘন্টা বন্ধ মোবাইল ইন্টারনেট

জয়পুর: রাজস্থানে বাঙালি শ্রমিক খুনে অভিযুক্ত শম্ভুলাল রেগরের সমর্থনে মিছিলের চেষ্টা কয়েকটি কট্টরপন্থী গোষ্ঠীর। আর তা ঘিরেই চরম উত্তেজনা উদয়পুরে। সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উদয়পুরে আরও ২৪ ঘন্টার জন্য মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করা হল। গত বুধবার রাতেও এই পরিষেবা ২৪ ঘন্টার জন্য বন্ধ করা হয়েছিল। ওই দিন কয়েকটি গোষ্ঠী শম্ভুলালের সমর্থনে মিছিল বের করার ঘোষণা করে। এরপর গতকাল উদয়পুরে মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ ২০০ জনকে আটক করে। মিছিলে অংশগ্রহণকারীদের ওপর লাঠিও চালানো হয়। উত্তেজিত জনতার ছোঁড়া পাথরে কয়েকজন পদস্থ আধিকারিক সহ ৩০ জন পুলিশ কর্মী জখম হন। সোশ্যাল মিডিয়ায় ওই মিছিলের কথা ঘোষণা করায় উপদেশ রানা নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। উদয়পুরের পুলিশ সুপার রাজেন্দ্র প্রসাদ জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোবাইল ইন্টারনেট পরিষেবা আরও ২৪ ঘন্টা বন্ধ রাখা হয়েছে। প্রসাদ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মালদা থেকে কাজ করতে রাজস্থানের রাজসমন্দে এসেছিলেন মহম্মদ আফরাজুল। গত ৬ ডিসেম্বর শম্ভুলাল আফরাজুলকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে তাঁর দেহ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।। সেই নারকীয় হত্যাকাণ্ড ভিডিও রেকর্ডিং করে শম্ভুলালের ১৫ বছরের ভাইপো। খুনের ওই ভিডিও শম্ভুলাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। ভিডিওতে ছিল শম্ভুলালের উস্কানিমূলক, সাম্প্রদায়িক মন্তব্যও। সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ধরনের বর্বরোচিত খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে যাকে দেখা গিয়েছে, তার সমর্থনেই মিছিল করার উদ্যোগ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় উদয়পুরে।

সেরা শিরোনাম

UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?

ভিডিও

FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget