এক্সপ্লোর

সংসদে রোস্টার মেনে আসুন, গরহাজির থাকলে চলবে না, বিজেপি সংসদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা মোদি

আজকের বৈঠকের পর সাংবাদিকদের সংসদীয় বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী সাংবাদিকদের বলেন, মোদি বিজেপি এমপিদের নিজ নিজ সংসদীয় কেন্দ্রকে লালন পালন করতে বলেছেন, সেখানকার উন্নয়নে নেতৃত্ব দিতে বলেছেন তাঁদের, কুষ্ঠ বা টিবি নিরাময়, জল সংরক্ষণের মতো মানুষের কাছে সংবেদনশীল বিষয়গুলি হাতে নেওয়ার পরামর্শও দিয়েছেন।

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রীদের নির্ধারিত রোস্টার অনুসারে কাজ করতে হবে। সংসদের উভয় কক্ষে যাঁর যেদিন হাজির থাকার কথা, সেদিন অবশ্যই আসতে হবে, গরহাজির থাকলে চলবে না। পরিষ্কার জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিজেপি সংসদীয় দলের বৈঠকে মন্ত্রীদের সংসদে হাজিরার ব্যাপারে কঠোর মনোভাব জানিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, তাঁরা সভায় না এলে তাঁকে অবশ্যই জানাতে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর, নির্দেশ থাকলেও, সংসদের রোস্টারে নাম থাকা সত্ত্বেও যে কেন্দ্রীয় মন্ত্রীরা সংসদের বর্তমান অধিবেশনে হাজিরা দেননি, তাঁদের সবার বিস্তারিত তথ্য চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী সংসদের অধিবেশন চলাকালে বিজেপি সাংসদদের অনুপস্থিত থাকা নিয়ে প্রায়ই উষ্মা প্রকাশ করেন। এবার মন্ত্রীদেরও নির্ধারিত রোস্টার মেনে চলার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, সরকারের প্রতিনিধি হিসাবে সংসদের যে কোনও একটি কক্ষে তাঁদের হাজির থাকার কথা। তাঁরা যেন অবশ্যই নিজেদের নির্ধারিত দায়িত্ব পালন করেন। চলতি মাসে এর আগেও প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, যে দলীয় এমপিরা সংসদে বা বিভিন্ন কমিটিতে সদস্য হিসাবে থাকলেও পূর্বনির্ধারিত বৈঠকে বা বিতর্কে থাকছিলেন না, তাঁদের ওপর দল কড়া নজর রাখছে। মোদি দলে পদোন্নতির সঙ্গেও সংসদে উপস্থিতির বিষয়টি যুক্ত করেছিলেন, বিজেপি নেতাদের বলেছিলেন, হাজিরার রেকর্ড, কে কতবার প্রশ্ন তুলেছেন, সংসদীয় কমিটিতে কে কী করেছেন, সব তিনি খতিয়ে দেখছেন। আজকের বৈঠকের পর সাংবাদিকদের সংসদীয় বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী সাংবাদিকদের বলেন, মোদি বিজেপি এমপিদের নিজ নিজ সংসদীয় কেন্দ্রকে লালন পালন করতে বলেছেন, সেখানকার উন্নয়নে নেতৃত্ব দিতে বলেছেন তাঁদের, কুষ্ঠ বা টিবি নিরাময়, জল সংরক্ষণের মতো মানুষের কাছে সংবেদনশীল বিষয়গুলি হাতে নেওয়ার পরামর্শও দিয়েছেন। এবারের বিজেপি সাংসদদের অনেকেই এই প্রথম সংসদে এসেছেন। তাঁদের স্ব স্ব সংসদীয় কেন্দ্রের উন্নয়নে আবেগ দিয়ে কাজ করতে বলেন মোদি। প্রথম ভাবমূর্তিই প্রায় সময়ই স্থায়ী হয় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সাংসদ হিসাবে নিজেদের কর্তব্য পালন ছাড়াও তাঁদের উচিত কোনও সামাজিক বা মানবিক বিষয়কে ‘মহান লক্ষ্য’ হিসাবে ধরে কাজ করা, যাতে তাঁদের ভূমিকার কথা মানুষ মনে রাখে। কুষ্ঠ, টিবির মতো অসুখ নিয়ে বলেন, মহাত্মা গাঁধীর প্রসঙ্গও তোলেন তিনি। জোশী বলেন, প্রধানমন্ত্রী এও বলেছেন যে, গোটা বিশ্ব কুষ্ঠ নির্মূল করতে ২০৩০ সাল পর্যন্ত সময়সীমা হাতে নিলেও ভারত ২০২৫ সালকে টার্গেট ধরেছে। সাংসদদের তিনি কুষ্ঠ নির্মূলীকরণে কাজ করতে বলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget