এক্সপ্লোর

ইন্দিরা ভক্তদের মতই মোদী ভক্তরা তাঁর পতন ডেকে আনবে, বলল শিবসেনা

মুম্বই: বৃহন্মুম্বই পুরনিগম বা বিএমসির অনুষ্ঠানে মোদী মোদী ধ্বনি উঠেছে। ক্ষিপ্ত শিবসেনা মন্তব্য করল, নরেন্দ্র মোদী ভক্তরাই তাঁর পতন ডেকে আনবে, ঠিক যেমন ইন্দিরা গাঁধীর সঙ্গে হয়েছিল। বুধবার বিএমসির এক জিএসটি সংক্রান্ত চেক বিতরণ অনুষ্ঠানে বিজেপি পুর প্রতিনিধিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে স্লোগানে আকাশ বাতাস কাঁপান।অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি ও শিবসেনার বেশ কয়েকজন নেতা, ছিলেন সেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেও। বিজেপির স্লোগানের জবাবে সঙ্গে সঙ্গে সেনা সমর্থকরা শিবসেনার হয়ে জয়ধ্বনি দিতে শুরু করেন। এ সময় একজন বিজেপি পুরপ্রতিনিধি সেনা কর্মীদের হাতে নিগৃহীত হন বলে অভিযোগ। পুরনিগমের অনুষ্ঠানে মোদীর নামে স্লোগান শুনে বেজায় চটে শরিক শিবসেনা। দলীয় মুখপত্র সামনায় এক সম্পাদকীয়তে তারা লিখেছে, যারা অপ্রয়োজনীয়ভাবে মোদীর নামে হইচই করছিল, তারা আসলে তাঁর ভাবমূর্তির ক্ষতি করছে। এক সময় ইন্দিরা গাঁধীর নামেও এমন স্লোগান উঠত। ভক্তরা বলত, ইন্দিরা ইজ ইন্ডিয়া। দেশকে সেই অপমান থেকে যে বিপ্লব হয়, তা তাঁর পতন ডেকে আনে। সেনা মুখপত্রের বক্তব্য, একজন গর্বিত মোদী সমর্থক আর মোদীর উন্মাদ ভক্তের মধ্যে যে তফাত রয়েছে তা বোঝা উচিত। তাদের আরও মন্তব্য, ৭১-এ ইন্দিরা শুধু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধেই জেতেননি, তারা হাঁটু গেড়ে বসিয়ে দেশ ভাগ করে দেন। তারপরেও কিন্তু ভোটে হেরে যান তিনি। বিজেপি নেতৃত্বকে এটাই জানানো হচ্ছে যে সেই হারের কারণ ছিল, তাঁর সমর্থকদের বাড়াবাড়ি রকমের ইন্দিরা ভক্তি। সামনার দাবি, গোটা বিশ্ব যখন মোদীর বিপক্ষে ছিল, তখন তারা তাঁকে সমর্থন করে। অথচ আজ যাঁরা মোদী মোদী করে চেঁচামেচি করছেন, তখন তাঁরা ভয়ে চুপ করে ছিলেন। বিএমসি-র অনুষ্ঠানে মোদীর নামে স্লোগান তোলার যৌক্তিকতা কী, সেই প্রশ্নও তুলেছে তারা।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget