এক্সপ্লোর

মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক, কৃষকদের দেড় গুণ বেশি সহায়ক মূল্য দেওয়ার পাশাপাশি ঋণ শোধের জন্য বাড়তি সময়, ক্ষুদ্র-কুটির-মাঝারি শিল্পে আর্থিক সাহায্য প্যাকেজ

করোনাভাইরাস জনিত পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হল।

নয়াদিল্লি: করোনাভাইরাস জনিত পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হল। ক্ষমতায় দ্বিতীয়বার আসার এক বছর পূর্ণ হওয়ার পর এদিন প্রথমবার বৈঠকে বসে এনডিএ মন্ত্রিসভা। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, নীতিন গড়কড়ি, প্রকাশ জাভড়েকর , নরেন্দ্র তোমর সহ অন্যান্য মন্ত্রীরা।  বৈঠকে লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভার বৈঠকের পর এ দিন বিকালে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, নিতিন গডকরি ও নরেন্দ্র তোমর। সেখানেই ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করেন তাঁরা।  সেই সঙ্গে কৃষকদেরও দেড় গুণ বেশি সহায়ক মূল্য দেওয়ার পাশাপাশি, ঋণ শোধ করার জন্য বাড়তি সময় দেওয়া হবে বলে জানানো হয়। জানানো হয় যে, ১৪টি খারিফ শস্যে ন্যূনতম সহায়ক মূল্যের সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। খরচের ৫০-৮৩ শতাংশ টাকা পাবেন কৃষকরা। চলতি অর্থবর্ষে ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল পিছু ৫৩ টাকা বাড়িয়ে ১,৮৬৮ টাকা করা হল।দেড় গুণ বেশি সহায়ক মূল্য পাবেন কৃষকরা। বৈঠকে অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই বৈঠক সম্পর্কে  কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, নিতিন গড়কড়ি ও কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর সাংবাদিক বৈঠক । সাংবাদিক বৈঠকে জানানো হয়- ‘ক্ষুদ্র-কুটির-মাঝারি শিল্পে আর্থিক সাহায্য, প্যাকেজ মঞ্জুর মন্ত্রিসভার বৈঠকে'। ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ২০ হাজার কোটি টাকার ঋণ’। 'ফুটপাতের দোকানদারকে ১০ হাজার টাকা করে ঋণ।' ‘২ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উপকৃত হবে’ ‘আর্থিক সঙ্কটে জেরবার ক্ষুদ্র-মাঝারি শিল্প লাভবান হবে’ ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে আরও কর্মসংস্থান’ ‘ছোট ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদে ঋণ’ ‘দেড় গুণ বেশি সহায়ক মূল্য পাবেন কৃষকরা’ অর্থ বিষয়ক বড়সড় ঘোষণা হতে পারে। করোনাভাইরাস প্রতিরোধে গত ৭০ দিন ধরে দেশে লকডাউন চলছে। আজ লকডাউন ৫ শুরু হয়েছে। যা ৩০ জুন পর্যন্ত চলবে। এই সময়ে আনলক পর্বও চলবে। এরইমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget