এক্সপ্লোর

৩ বছরে ৮১৩ কোটি পার্সন ডেজ অফ ওয়ার্ক সৃষ্টি করেছে মোদী সরকার, জানাল কেন্দ্র

নয়াদিল্লি: পার্সন ডেজ অফ ওয়ার্ক অর্থাৎ একটি কর্মদিবসে একজন ব্যক্তি যতটা কাজ করতে পারেন। বিরোধীদের প্রশ্নের মুখে নরেন্দ্র মোদী সরকার জানাল, গত ৩ বছরে নানা প্রকল্পের মাধ্যমে ৮১৩.৭৬ কোটি পার্সন ডে অফ ওয়ার্ক তৈরি করেছে তারা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গ্রামের মানুষের জীবনযাত্রার উন্নতি মোদী সরকারের অ্যাজেন্ডার অগ্রাধিকার পায়, তাই গ্রামোন্নয়নে অনেক বেশি বরাদ্দ করেছে কেন্দ্র। ২০১৩-১৪ সালে এই বরাদ্দ ছিল ৫৮,৬৩০ কোটি। ২০১৬-১৭-য় তা বেড়ে দাঁড়িয়েছে ৯৫,০৯৯ কোটি, এক কথায়, বৃদ্ধির পরিমাণ ৬২ শতাংশ। ২০১৭-১৮ সালে এই বরাদ্দ বাড়িয়ে ১,০৫,৪৪৮ কোটি টাকা করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। মহাত্মা গাঁধী গ্রামীণ কর্মসংস্থান যোজনায় সর্বোচ্চ ৬৩৬.৭৮ কোটি পার্সন ডেজ অফ ওয়ার্ক সৃষ্টি হয়েছে। এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৯৮.৯৭ কোটি পার্সন ডেজ অফ ওয়ার্ক। তারপর রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এতে হয়েছে ৭৮.০১ কোটি পার্সন ডেজ অফ ওয়ার্ক। যাতে গ্রামের মানুষ স্বনিযুক্তির পথে আরও বেশি ঝোঁকেন, কেন্দ্র তার ব্যবস্থাও করছে বলে মন্ত্রী জানিয়েছেন। স্বচ্ছ ভারতের আওতায় গ্রামে শৌচাগারের হিসেব ২০১৪-র অক্টোবরের ৪২.০১ শতাংশ থেকে বেড়ে এ বছর মে মাসে হয়েছে ৬৩.৯৭ শতাংশ। এ মাস পর্যন্ত ১.৯৫ লক্ষ গ্রাম, ১৩৭টি জেলা ও ৩টি রাজ্য খোলা জায়গায় মলত্যাগ পুরোপুরি বন্ধ করেছে বলে ঘোষণা করা হয়েছে। এ বছরের শেষে সংখ্যাটি যাতে ৩০০ জেলায় পৌঁছয় তার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?

Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল

অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট

Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের

ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের

Embed widget