এক্সপ্লোর

দেশবাসীর মধ্যে ভীতি ধরিয়েছেন মোদী, আক্রমণ রাহুলের, পাল্টা বিজেপির

নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে ফের নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গাঁধীর। প্রধানমন্ত্রীর আচ্ছে দিনের স্লোগান ধার করেই তাঁকে খোঁচা কংগ্রেস সহ সভাপতির। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তালকাটোরা স্টেডিয়ামে জনবেদনা র‌্যালি থেকে বুধবার নরেন্দ্র মোদীর দিকে আক্রমণ ছুঁড়ে দিলেন রাহুল গাঁধী। বলেন, নোট বাতিল করে দেশবাসীর মধ্যে ভয় ধরিয়ে দিয়েছেন। (মোদী) ভাবটা এমন যেন একাই সবার কল্যাণ করে দেবেন। রাহুল যোগ করেন, শুধু দেশবাসীই নয়, রিজার্ভ ব্যাঙ্ক, নির্বাচন কমিশন, বিচারব্যবস্থা এবং সংবাদমাধ্যমের মধ্যেও ভীতি ধরিয়েছে মোদী সরকার। আক্রমণের সঙ্গে মেশানো ছিল ব্যাঙ্গও। বলেন, মঙ্গলযানে মোদীর ছবি ছিল না, নইলে বলত ওই দেখুন মোদী মঙ্গলে যান পাঠিয়েছেন। এটাকেও ইভেন্ট করে দিত। জনপ্রিয় হিন্দি ছবির একটি গানের একটা লাইন তুলেও মোদীকে কটাক্ষ করেন কংগ্রেস সহ-সভাপতি। বলেন, ‘আপকা তো লগতা হ্যায় বস এক সপনা, রাম নাম জপনা গরিবোঁ কা মাল আপনা।’ অর্থাৎ, দেখে মনে হচ্ছে রাম নাম জপ করে গরিবের টাকা মারাই আপনার স্বপ্ন। রাহুলের প্রশ্ন, কালো টাকা ধরার নাম করে নোট বাতিল করলেও এখনও পর্যন্ত কত কালো টাকা ধরা পড়ল? নোট বাতিলের কারণ হিসাবে শুরুতে কী বলেছিলেন মোদী? আর এখন কী বলছেন? রাহুলের গলায় ব্যাঙ্গের সুর। বলেন, প্রথমে বলেছিলেন কালো টাকা। তারপর বললেন সরি। তারপর সন্ত্রাসবাদ দমন। দু’হাজার টাকার নোট বেরলো জঙ্গিদের পকেট থেকে। বললেন সরি। আর এখন ক্যাশলেস। পে টু মোদী। মোদীর স্লোগান ধার করেই তাঁকে খোঁচা দেওয়ার চেষ্টা করেন রাহুল। বলেন, মানুষ প্রশ্ন করছে, কবে আসবে আচ্ছে দিন? তিনি যোগ করেন, ২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় আসলেই আচ্ছে দিন ফিরবে। রাহুলকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র শাহনাওয়াজ হুসেন বলেন, উনি নিরাশা ও বিষন্নতায় ভুগছেন। উনি মোদীর বিরুদ্ধে একই কথা বারবার বলে চলেছেন। কিন্তু, দেশবাসী তাঁকে শুনছেন না। কালো টাকার মালিকদের মুখপাত্র হয়ে উঠেছেন তিনি। পরের নির্বাচনে কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে রাহুলের দাবি প্রসঙ্গে শাহনাওয়াজ জানিয়ে দেন, লোকসভা নির্বাচন তো দূর অস্ত, আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনেও মুখ পুড়বে বিরোধীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget