এক্সপ্লোর

বিদেশ সফরে সময় বাঁচাতে বিমানেই ঘুমিয়ে নেন মোদী

নয়াদিল্লি: আজকাল বিদেশ সফরকালীন, রাতে এয়ার ইন্ডিয়া ওয়ান বিমান থেকে চেক-ইন ব্যাগ বের হচ্ছে না। কারণ, সফরের সময় বাঁচাতে বিমানেই ঘুমিয়ে নিচ্ছেন সওয়ারি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, সাম্প্রতিক বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সফরে বিমানের মধ্যেই তিনরাত কাটিয়েছেন মোদী। মোদীর সফর ছিল ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। জানা গিয়েছে, দিল্লি থেকে ব্রাসেলস, ব্রাসেলস থেকে ওয়াশিংটন এবং সেখান থেকে রিয়াধ—এই সফরে রাতে বিমানেই কাটিয়েছেন মোদী। মাঝে স্রেফ দুটি রাত হোটেলে কাটিয়েছেন মোদী। একবার ওয়াশিংটনে এবং অন্যবার রিয়াধে। এক সরকারি আধিকারিক জানান, মাত্র ৯৭ ঘণ্টায় ত্রিদেশীয় সফর করা প্রায় অসম্ভব। তিনি যোগ করেন, যদি প্রধানমন্ত্রী হোচটেলে থাকতেন, তাহলে ওই সফরের সময় অনেক দীর্ঘায়িত হত। নাম গোপন রাখার শর্তে ওই আধিকারিক জানিয়েছেন, ভূতপূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আমলে এমনটা হত না। কারণ, তিনি মূলত, এক গন্তব্যের সফরে যেতেন। কিন্তু, মোদী অন্য ধাতে গড়া। বর্তমান প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, হোটেলে অহেতুক সময় নষ্ট না করে, রাতের দিকে যাত্রা করতে হবে। কোনও একটি জায়গায় সফর যদি দু-দিনের হয়, তবেই হোটেলে রাত কাটান প্রধানমন্ত্রী। পরিসংখ্যান বলছে, সরকারের প্রথম দু বছরে মোদী ৯৫ দিন বিদেশে কাটিয়েছেন। এর মধ্যে ২০টি সফরে মোট ৪০টি দেশে গিয়েছেন তিনি। সেখানে আগের প্রধানমন্ত্রী একই সময়ে ৭২ দিন বিদেশে কাটিয়েছেন।  এরমধ্যে প্রথম ইউপিএ সরকারের আমলে ১৫টি ট্রিপে ১৮টি দেশ এবং দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে ১৭ ট্রিপে ২৪টি দেশযাত্রা করতে পেরেছিলেন তিনি। এরমধ্যেও, পুরো রাত ঘুমোননি মোদী। যে কোনও একটি সফর শেষ হওয়া মাত্রই বিমানের মধ্যেই আধিকারিকদের সঙ্গে তার ‘ডিব্রিফিং’ বা পর্যালোচনা শুরু করেন মোদী। পাশাপাশি, পরবর্তী সফর সম্পর্কিত বিষয়বস্তু ও আলোচ্য বিষয়গুলি উপস্থিত কর্তাদের সঙ্গে বিমানের মধ্যেই সেরে নেন মোদী। ওই আধিকারিক আরও জানান, দেশে ফিরে আলোচনা করার কোনও অবকাশ নেই। পাশাপাশি, হোটেলে চেক-ইন করার ৩০ মিনিটেক মধ্যেও আরেকটি ‘ডিব্রিফিং’ সেরে নেন তিনি।

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget