এক্সপ্লোর

মোদী ঝড় স্তিমিত, দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্য রাহুল, জিএসটি নিয়ে গুজরাতে কঠিন বাধা বিজেপির সামনে, বললেন শিবসেনা এমপি

  মুম্বই: জোটে থেকেও বিজেপির সঙ্গে বনিবনা হচ্ছে না বেশ কিছুদিন ধরে। এবার শিবসেনা রাহুল গাঁধীকে সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি কটাক্ষ করল নরেন্দ্র মোদীকে। রাহুল দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্য হয়ে উঠেছেন, উল্টো দিকে মোদী ঢেউ স্তিমিত হয়ে এসেছে বলে অভিমত জানালেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তিনি এও বলেন, জিএসটি রূপায়ণকে কেন্দ্র করে গুজরাতের মানুষের মনে যে ক্ষোভ ধুমায়িত হয়েছে, তা থেকেই ইঙ্গিত পরিষ্কার, ওখানে সামনের ভোটে কঠিন বাধার মুখে পড়বে বিজেপি। সেখানে মহারাষ্ট্রের বিজেপির বড় নেতা তথা শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়েও ছিলেন। তাঁর সামনেই সঞ্জয় রাহুল দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন বলে জানান। সোস্যাল মিডিয়ায় রাহুলকে বিজেপি-র তরফে 'পাপ্পু' বলে যে কটাক্ষ, বিদ্রূপ হয়ে থাকে, তারও নিন্দা করেন। বলেন, রাহুলকে পাপ্পু বলা ঠিক নয়। দেশের সবচেয়ে বড় শক্তি জনগণ অর্থাত্ ভোটাররা। তাঁরা যে কাউকে পাপ্পু বানিয়ে দিতে পারেন। উদ্ধব ঠাকরের দল কেন্দ্র, মহারাষ্ট্রে তাদের বড় শরিককে মাঝেমধ্যেই খোঁচা দিচ্ছে দলীয় মুখপত্র সামনা-য়, বাদ যাচ্ছেন না খোদ নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতে শিবসেনার কোনও ভিত নেই। তারা এবার পতিদার সংরক্ষণ আন্দোলনের নেতা হার্দিক পটেলকে সমর্থন করছে। মুম্বইয়ে উদ্ধবের বাসভবনে তাঁর সঙ্গে আগে দেখা করেছেন হার্দিক। সঞ্জয় বলেন, ২০১৪-র সাধারণ নির্বাচনে যে মোদী-ঝড় উঠেছিল, তা মনে হয় থিতিয়ে গিয়েছে। এবার জিএসটি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিজেপি। কিন্তু ২০১৫-য় শিবসেনাই বলেছিল, ১০০টা রাহুল গাঁধীও 'মোদী-ঝড়' সামলাতে পারবে না, কংগ্রেস সভাপতিকে তাঁর মোদী সরকারকে 'স্যুট বুট কি সরকার' কটাক্ষের জন্যও বিঁধেছিল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Bank Holidays: এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
Embed widget