এক্সপ্লোর

বেআইনি আর্থিক লেনদেন: দিল্লি বিমানবন্দরে আটক, দুবাই যাত্রার অনুমতি মাংস রপ্তানি ব্যবসায়ী মঈন কুরেশিকে

নয়াদিল্লি: বেআইনি আর্থিক লেনদেন মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জারি করা লুক আউট সার্কুলারের ভিত্তিতে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক বিতর্কিত মাংস রপ্তানি ব্যবসায়ী মঈন কুরেশি।  পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় দুবাইগামী বিমান ধরার জন্য। সরকারি অফিসাররা জানিয়েছেন, মঈন বিমানবন্দরে পৌঁছতেই পিছু নেন অভিবাসন কর্তারা। তাঁরা ইডি-কে সতর্ক করেন। মঈনকে নিজেদের হেফাজতে নিতে বিমানবন্দরে হাজির হন ইডি-র লোকজন। তবে বিমানবন্দর সূত্রের খবর, কুরেশি জানান, তিনি বন্ড দাখিল করে আদালত থেকে বিদেশ যাত্রার ছাড়পত্র পেয়েছেন। এমনকী তাঁর আইনি টিমের পাঠানো এই সংক্রান্ত ফ্যাক্স বার্তাও চলে আসে বিমানবন্দরে। তার ভিত্তিতেই তাঁকে দুবাই যাওয়ার জন্য ছেড়ে দেয় অভিবাসন কর্তৃপক্ষ। তবে ইডি সূত্রে বলা হয়েছে, কুরেশিকে যে নথির ভিত্তিতে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হল, আমরা সেগুলি অভিবাসন কর্তৃপক্ষের কাছে চেয়েছি। আমাদের অফিসাররা ওঁকে হেফাজতে নিতে বিমানবন্দরে ছিলেন। কিন্তু মঈনকে ছেড়ে দেওয়া হল। বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে (পিএমএলএ) গত বছর মঈনের বিরুদ্ধে মামলা রুজু করে ইডি। কর ফাঁকি দেওয়া, হাওলার ধাঁচে আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত সংস্থাগুলির নজরদারির আওতায় রয়েছেন তিনি। গত বছর স্থানীয় আদালতে মঈনের বিরুদ্ধে আয়কর দপ্তরের পেশ করা চার্জশিট বিবেচনায় রেখে তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছিল ইডি। তাদের অভিযোগ, হাওলা রুটের মাধ্যমে মঈন দুবাই, লন্ডন ও ইউরোপের আরও কিছু জায়গায় প্রচুর অর্থ পাঠিয়েছেন। গত বছর মঈনের সংস্থায় তল্লাসি চালিয়ে তাঁকেও জেরাও  করেছিল ইডি। আয়কর দপ্তরের তদন্তে বেরিয়েছিল, নিজের কর্মচারী ও সঙ্গীদের নামে ১১টি ব্যাঙ্ক লকার অ্যাকাউন্ট আছে মঈনের। সেগুলি চালাতেন তাঁর সংস্থা একিউএম গ্রুপের কর্মীরা। সেখানে নগদ ১১ কোটি ২৬ লক্ষ টাকা ও ৮ কোটি ৩৫ লক্ষ টাকা বেশি দামের অলঙ্কারের খোঁজ পায় আয়কর। যাবতীয় সম্পত্তিরই মালিক মঈন।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget