এক্সপ্লোর

অযোধ্যায় মন্দিরের জমিতে তৈরি হবে মসজিদ

অযোধ্যা: অযোধ্যার পুণ্যভূমিতে সাম্প্রদায়িক সম্প্রীতির অসামান্য নজির। ৩০০ বছরের পুরনো, জীর্ণ একটি মসজিদ পুনর্নির্মিত হতে চলেছে স্থানীয় হনুমানগারহি মন্দিরের জমিতে। মন্দির কর্তৃপক্ষ শুধু যে নিজেদের জমিতে মসজিদ নির্মাণের অনুমতি দিয়েছে তাই নয়, নিজেদের কোষাগার থেকে মসজিদ তৈরির খরচ দেওয়ারও প্রস্তাব দিয়েছে। আলমগিরি মসজিদ নামে পরিচিত আরগারা এলাকার এই মসজিদটি তৈরি হয় সতেরোশ শতাব্দীতে, বাদশা আলমগীরের কোনও সেনাপতির নির্দেশে। ১৭৬৫ সালে নবাব সুজাউদ্দৌলা মসজিদের জমি দান করেন হনুমানগারহি মন্দির কর্তৃপক্ষকে। শর্ত ছিল, মসজিদটিতে নিয়মিত নমাজ পড়া যাবে। ধীরে ধীরে এখানে নমাজ পাঠ পুরোপুরি বন্ধ হয়ে যায়, পরিত্যক্ত হয় এই মসজিদ। কোনওরকম মেরামতির অভাবে তারপর থেকেই পুরোপুরি ভেঙেচুরে গেছে প্রাচীন এই ধর্মস্থান। দিনকয়েক আগে এটি বিপজ্জনক নির্মাণ বলে ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এখানে মানুষের আসা যাওয়া নিষিদ্ধ করা হয়। এরপর স্থানীয় কয়েকজন মুসলিম দেখা করেন হনুমানগারহি মন্দিরের প্রধান পুরোহিত মহান্ত জ্ঞান দাসের সঙ্গে। মসজিদ পুনর্নির্মাণের জন্য তাঁর অনুমতি চান। তাঁদের অবাক করে দিয়ে মন্দির কর্তৃপক্ষ শুধু যে মসজিদ পুনর্নির্মাণেরই অনুমতি দেয়, তা নয়, তার খরচও দিতে চায় তারা। একইসঙ্গে জানায়, মসজিদও যেহেতু ‘খুদা কা ঘর’, তাই এখানে মুসলিমরা নমাজ পড়লে তাদের কোনও আপত্তি নেই। স্থানীয় মুসলিমরা জানিয়েছেন, মন্দির কমিটির এই সিদ্ধান্তে তাঁরা কৃতজ্ঞ। হনুমানগারহি মন্দির ট্রাস্ট ও বিশেষত মহান্ত জ্ঞান দাসকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget