এক্সপ্লোর

Allahabad HC Order: বিচ্ছেদের আগে অন্য সম্পর্কে গেলেও সন্তানের আইনি অধিকার মায়েদেরও, জানাল এলাহাবাদ হাইকোর্ট

মহামান্য আদালতের সাফ কথা, বেড়ে ওঠার পথে মায়ের স্নেহ, উপস্থিতি না পেলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে শিশুদের উপর।

এলাবাহাদ: বিবাহ বিচ্ছেদের আগেও যদিও কোনও সম্পর্কে জড়িয়ে পড়লেও সন্তানের আইনি অধিকার থেকে বঞ্চিত করা যাবে না মায়েদের। ঐতিহাসিক এক রায়ে এমনটাই জানাল এলাহাবাদ হাইকোর্ট। মহামান্য আদালতের সাফ কথা, বেড়ে ওঠার পথে মায়ের স্নেহ, উপস্থিতি না পেলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে শিশুদের উপর। বিবাহ বিচ্ছেদ না করেই অন্য সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী সংযুক্তা, তাই ছেলে আনমোলের আইনি অধিকার পাওয়ার তিনি যোগ্য নন বলেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাম কুমার গুপ্ত নামে এক ব্যক্তি। তিনি হলফনামায় দাবি করেন, অপরিচিতের ঘরে সন্তানের সুরক্ষা নিয়ে চিন্তিত তিনি, তাই ছেলেকে তাঁর মায়ের কাছে যাতে না পাঠাতে হয় সেটা নিশ্চিত করতে চেয়েছিলেন ওই ব্যক্তি। আদালত যদিও তাদের পর্যবেক্ষণে ওই ব্যক্তির আশঙ্কা উড়িয়ে দিয়েছে। বরং পাল্টা হিসেবে বিচারপতি জেজে মুনির বলেছেন, ‘আইন বা সমাজের চোখে কোনও মহিলার বিবাহ বিচ্ছেদের আগেই অন্য সম্পর্কে যুক্ত হওয়াটা হয়তো অনেকেই সহজে মেনে নিতে পারে না, কিন্তু কোনও শিশুকে তার মায়ের থেকে এভাবে বিচ্ছিন্ন করে দেওয়াটাও অনুচিত। বেড়ে ওঠার পথে মায়ের সাহচর্চ না পেলে শিশুর মানসিকতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।’ আইনি প্রক্রিয়ার মাঝে সংযুক্তাকে দাবি করেন, রাম বাবা হিসেবে তাঁর দায়িত্বভার মোটেই ভালোভাবে বহন করেননি। তাঁকেও একাধিকবার গার্হস্থ্য হিংসার শিকার হতে হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মানিয়ে নিয়ে চলার চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হন। তারপরই তিনি অন্য সম্পর্কে যুক্ত হন। যদিও এখনও তাঁর স্বামীর সঙ্গে আইনত বিবাহ বিচ্ছেদ হয়নি। চলতি শতাব্দীর শুরুর দিকেই সুপ্রিম কোর্ট তাদের এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিয়েছিল, দ্বিতীয়বার বিবাহ করলেও প্রথম পক্ষের সন্তানের আইনি অধিকার মায়েদেরও সমানভাবেই প্রাপ্য। যদিও বিবাহ বিচ্ছেদের হওয়ার আগেই কোনও মহিলা সংসার থেকে আলাদা থাকতে শুরু করলে সেক্ষেত্রে সন্তানের আইনি অধিকার মায়েদেরও থাকবে কি না, তা নিয়ে ছিল জটিলতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget