রাস্তায় ব্যারিকেডের চেনে গলা কেটে দিল্লিতে মৃত্যু বাইকআরোহীর

নয়াদিল্লি: রাস্তায় রাখা পুলিশের দুটি ব্যারিকেড সংযোগকারী চেনে গলা কেটে মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির নেতাজি সুভাষ প্লেসে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ২১ বছরের অভিষেক। এমন সময় রাস্তা রাখা ২টি ব্যারিকেডের মধ্যকার চেনে গলা আটকে যায় তাঁর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মৃত যুবকের পরিবারের অভিযোগ, দুটি ব্যারিকেড রাস্তার দুধারে ছিল। সেগুলি একটি মোটা তার দিয়ে বাঁধা ছিল। তারওপর রাস্তায় আলো ছিল না। ফলে অভিষেক ঠাহর করতে পারেননি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় সেখানে কোনও পুলিশ ছিল না। স্থানীয়রাই ওই যুবকে বাঁচানোর চেষ্টা করেন। তাঁদের আরও দাবি, এই দুর্ঘটনার কিছুক্ষণ আগে আরও এক ব্যক্তি একইভাবে আটকে পড়েন। কপালজোরে তিনি বেঁচে যান।
এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ১ পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। স্থানীয় থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও)-কে পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়। একইসঙ্গে এসআই ও চার কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।
সেরা শিরোনাম





















