এক্সপ্লোর

মধ্যপ্রদেশের রাঘোগড় পুরসভা নির্বাচনে বিজেপি-কে টক্কর দিয়ে ভাল ফল কংগ্রেসের

ভোপাল: মধ্যপ্রদেশে পুরসভা নির্বাচনে বিজেপি-কে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল কংগ্রেস। দু’দলই ৯টি করে পুরসভায় প্রধানের পদে জয় পেয়েছে। একটি পুরসভার প্রধানের পদে জিতেছেন নির্দল প্রার্থী। ফলে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কংগ্রেস সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহের নিজের শহর রাঘোগড়ে পুরসভা নির্বাচনে দারুণ ফল করেছে কংগ্রেস। ২৪টি আসনের মধ্যে ২০টিই গিয়েছে কংগ্রেসের দখলে। বিজেপি মাত্র চারটি আসনে জয় পেয়েছে। ২০০৩ সাল থেকে মধ্যপ্রদেশে ক্ষমতায় নেই কংগ্রেস। তবে গত দু’দশক ধরেই রাঘোগড় পুরসভা নিজেদের দখলে রেখেছে কংগ্রেস। এবারেও ভাল ফল কংগ্রেসের নেতা-কর্মীদের নিঃসন্দেহে উজ্জীবিত করবে। এ বছরের শেষদিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেসের ভাল ফল বিজেপি-র উপর চাপ বাড়াবে। বুধবার মধ্যপ্রদেশে ১৯টি পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। মোট ৬৬ শতাংশ ভোট পড়ে। আজ ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল, বিজেপি-র সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি নন্দকুমার সিংহ চৌহান অবশ্য দাবি করেছেন, বিজেপি অনেক আসন পেয়েছে। হারের কারণ খতিয়ে দেখা হবে। বিজেপি যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভুল করেছে এবং দলীয় কর্মীদের মনোভাব বুঝতে পারেনি, সেটা স্বীকার করে নিয়েছেন নন্দকুমার। কংগ্রেস মুখপাত্র কে কে মিশ্র বলেছেন, ‘মুখ্যমন্ত্রী শিবরাজ নিজেকে মধ্যপ্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে তুলে ধরে যে নকল ভাবমূর্তি তৈরি করেছিলেন, ফাঁপা শ্রতিশ্রুতি দিচ্ছিলেন এবং মিথ্যা কথা বলছিলেন, সেটা এই ফলে ধাক্কা খেয়েছে। এই ফল বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের পক্ষে ভাল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget