এক্সপ্লোর

লন্ডনে বড়া পাও বেচে দুই ভারতীয় যুবকের আয় বছরে ৪.৪ কোটি টাকা

লন্ডন:  এ যেন রূপকথার যাত্রা। শুরুটা হয়েছিল ১৯৯৯-এ। তখন মুম্বইয়ের বান্দ্রায় রিজভি কলেজে হোটেল ম্যানেজমেন্ট স্নাতক স্তরে পড়াশোনা করতেন দুই বন্ধু সুজয় সাহানি ও সুবোধ জোশী।এরপর স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার জন্য তাঁরা লন্ডনে যান। পড়াশোনা সম্পূর্ণ করে দুজনেই প্রথমসারির হোটেলে চাকরি পেয়ে যান। সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু একটা সময় নেমে এল আর্থিক মন্দার কালো ছায়া। চাকরি খোয়ালেন সুজয়। চাকরি হারিয়ে তখন চরম বিপদে সুজয়। বন্ধু সুবোধকে একদিন নিজের সংকটের কথা জানিয়ে বললেন, তাঁর কাছে বড়া পাও খাওয়ারও পয়সা নেই। কে জানতে, এই কথাটাই দুই বন্ধুর ভাগ্যটাই বদলে দেবে! কয়েকদিনের মধ্যেই সুজয়ের মাথায় বড়া পাও-এর দোকান খোলার ভাবনা আসে। তাঁর সেই পরিকল্পনাকে সমর্থন করেন সুবোধও। অনেক খুঁজেপেতে লন্ডনের জনবহুল হৌনসলো-তে দোকান খোলার চেষ্টা শুরু করলেন তাঁরা। সেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার লোকজনের যাওয়া-আসা লেগেই রয়েছে। কিন্তু জায়গা মেলেনি প্রথমে। ঘুরতে ঘুরতে তাঁরা পৌঁছলেন পোল্যান্ডের এক নাগরিকের আইসক্রিম ক্যাফেতে। ক্যাফেটা খুব ভালো চলছিল না। ক্যাফের মালিকের কাছে গিয়ে নিজেদের জন্য দুটি টেবিল ভাড়ায় দেওয়ার আর্জি জানালেন সুজয় ও সুবোধ। ক্যাফের মালিককে মাসে ৪০০ পাউন্ড অর্থাত্ ৩৫ হাজার টাকা ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। প্রথমে গররাজি হলেও পরে দুটি টেবিল ভাড়া দিতে রাজি হলেন ক্যাফে মালিক। ২০১০-এ দোকান খুললেন তাঁরা। প্রথমে বড়া পাও ৮০ টাকায় ও বেডলি ১৩১ টাকা দামে বিক্রি শুরু করেন। ভারতীয় এই খাবার জনপ্রিয় করতে স্বল্প খরচের বিজ্ঞাপনের আশ্রয়ও নেন তাঁরা। ছয়মাস পর প্রথম লাভের মুখ দেখলেন দুই বন্ধু। এরপর ক্যাফেতে দোকান বন্ধ করে কিছুটা দূরে স্টল খুললেন। সেখানে সামনেই একজন পঞ্জাবি রেস্তোরাঁ মালিক ছিলেন। তাঁকে অংশীদার করে ব্যবসা নয়া উদ্যমে শুরু করেন দুই বন্ধু। শ্রী কৃষ্ণ নামে রেস্তোরাঁ খুললেন। এরপর সুবোধও চাকরি ছেড়ে ব্যবসাতেই পুরোদস্তুক নেমে পড়েন। দু বছর পর তাঁরা হ্যারোতে দ্বিতীয় স্টল খোলেন। গত বছর পিনারে আরও একটা। এখন তাঁদের দোকানগুলিতে ৩৫ জন কর্মী। বার্ষিক আয় প্রায় ৪.৪০ কোটি টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget