এক্সপ্লোর

বিমানে প্রাক্তন বলিউড অভিনেত্রীর শ্লীলতাহানি, ৩ বছরের সশ্রম কারাদণ্ড দোষীর

বিমানে যাত্রার সময় বলিউডের এক প্রাক্তন অভিনেত্রীর শ্লীলতাহানির জন্য ৪১ বছরের এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিল মুম্বইয়ের বিশেষ একটি আদালত। ২০১৭-র ডিসেম্বরে ঘরোয়া উড়ানে এই ঘটনা ঘটে।

মুম্বই: বিমানে যাত্রার সময় বলিউডের এক প্রাক্তন অভিনেত্রীর শ্লীলতাহানির জন্য ৪১ বছরের এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিল মুম্বইয়ের বিশেষ একটি আদালত। ২০১৭-র ডিসেম্বরে ঘরোয়া উড়ানে এই ঘটনা ঘটে। যৌন নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের আওতায় মামলার শুনানিতে বিশেষ বিচারক এ ডি দেও ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা ( সম্ভ্রমহানির উদ্দেশে কোনও মহিলাকে নিগ্রহ বা বলপ্রয়োগ)-তে বিকাশ সচদেবকে দোষী সাব্যস্ত করেন। ঘটনার সময় নির্যাতিতার বয়স ১৭ বছর হওয়ায় সচদেবকে পকসো আইনের সংশ্লিষ্ট ধারাগুলির আওতাতেও দোষী সাব্যস্ত করা হয়। অভিযুক্ত সচদেব তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি, এই যুক্তি দেখিয়ে তাঁর আইনজীবী ন্যূনতম সাজার আর্জি জানান। তিনি আরও বলেন, তাঁর মক্কেলের এটাই প্রথম অপরাধ , এর আগে তার অপরাধের কোনও রেকর্ড নেই। অন্যদিকে, সরকার পক্ষের আইনজীবী অভিযুক্তের সর্বোচ্চ সাজার দাবি করেন। ২০১৭-র ডিসেম্বরে নির্যাতিতা অভিযোগ করেছিলেন যে, দিল্লি থেকে মুম্বই আসার পথে বিমানে এক সহযাত্রী তাঁর শ্লীলতাহানি করেন। সোশাল মিডিয়া ইনস্টাগ্রামে লাইভ ভিডিও-র মাধ্যমে তিনি পুরো ঘটনার কথা জানিয়েছিলেন। নির্যাতিতা গত বছরই অভিনয় জগত থেকে দূরে যাওযার কথা ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget