এক্সপ্লোর

বিক্রি হচ্ছে সিংহর ছানা, প্রধানমন্ত্রীর অফিসে খবর দিলেন চিকিৎসক

আমদাবাদ: প্রধানমন্ত্রীর অফিসে ই মেল করে মুম্বইয়ের এক চিকিৎসক খবর দিলেন, সিংহের ছানা বিক্রি হচ্ছে। অপরাধীকে ধরতে হিমসিম খেল রেল পুলিশ, স্থানীয় পুলিশ, বন দফতর, বিট গার্ড ও সিআরপিএফ। শেষমেষ জানা গেল, গোটাটাই ভুয়ো ছিল। গাঁধী নামে ওই চিকিৎসক গুজরাতের জঙ্গলে সাফারি করতে যান। শুক্রবার দু’দুটি সাফারির পরেও একটিও সিংহ দেখতে পাননি তিনি। এ ব্যাপারে তিনি আফশোস করেন গাড়ি চালক আফজল মুনারের কাছে। আফজল তৎক্ষণাৎ তাঁকে জানায়, কুছ পরোয়া নেই, সাসানে তার খামার বাড়িতেই রয়েছে একটা সিংহ, একটা সিংহী আর চারটে ছানা। তার মধ্যে দুটো ছানা সে আবার মুম্বই বিক্রি করে দিচ্ছে। বন্য জন্তু নিয়ে বেআইনি কারবারের সন্দেহে গাঁধী আফজলের ছবি মোবাইলে তুলে নেন, তার ফোন নম্বরও নিয়ে রাখেন। তারপর জাগ্রত নাগরিক প্ল্যাটফর্ম ব্যবহার করে তখনই মেল করেন পিএমও-তে। পিএমও থেকে তখনই খবর যায় রাজ্য সরকার ও বন দফতরের কাছে। ব্যস, পড়ে যায় হইচই। গোটা শনিবার ধরে অভিযুক্তর সন্ধানে হন্যে হয়ে ঘোরেন হাজারখানেক রেলপুলিশ কর্মী, স্থানীয় পুলিশ, বন কর্মীরা, বিট গার্ড ও সিআরপি। সৌরাষ্ট্রর সব বড় রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চলে, খোঁজাখুঁজি চলে ট্রেনে। শেষে মোবাইল নম্বরের সূত্র ধরে সোমনাথের কাছে খোঁজ মেলে আফজলের। জেরার মুখে আফজল জানায়, গোটাটাই মিথ্যে বলেছিল সে। না তার কোনও খামারবাড়ি আছে, না সেখানে আছে সিংহ। সিংহর ছানা বেচার কথাও পুরোপুরি বানানো ছিল। আসলে সে চেয়েছিল, লায়ন শো করে এমন কারও কাছে ওই চিকিৎসককে নিয়ে যেতে ও সিংহ দেখানোর ছলে অন্তত দশ-পনেরো হাজার টাকা আদায় করে নিতে। জেরার পর ছেড়ে দেওয়া হয়েছে তাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget