এক্সপ্লোর
মুম্বইয়ে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করিয়ে সোনার চেন ইনাম দিল স্ত্রী

মুম্বই: প্রেমিককে দিয়ে স্বামীকে খুনের ঘটনা মুম্বইতেও। সোনালি চারি নামে এক মহিলাকে গ্রেফতার করেছে মুম্বইয়ের পূর্ব বান্দ্রায় খেরওয়াদি থানার পুলিশ। অভিযোগ, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামী সচিনকে খুন করার ছক কষে সে। সোনালি ও সচিন থাকত খেরওয়াদির অহিংসানগর বস্তিতে। ৩৫ বছরের সোনালির অভিযোগ, সচিন নেশাভাং করত, ছোটখাটো ঘটনায় মারধর করত তাকে। তাই সে ও তার প্রেমিক সচিনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। স্থানীয় সরকারি অফিসের ছাদে ডেকে নিয়ে গিয়ে সচিনের গলা কেটে খুন করে তার প্রেমিক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই এলাকারই কোনও বাসিন্দার সঙ্গে সোনালির ঘনিষ্ঠতা ছিল, স্বামীর খুনের দিনও তার সঙ্গে দেখা করে সে। অভিযুক্তের বাড়ি গিয়ে পুলিশ দেখে, দু’দিন ধরে সে বেপাত্তা। এরপর জেরার মুখে সোনালি স্বীকার করে নেয়, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন করিয়েছে সে। পুলিশ জানিয়েছে, সচিনকে খুন করে সোনালির বাড়ি যায় তার প্রেমিক। রক্তমাখা পোশাক বদলে সোনালির জামাকাপড় পরে নেয় সে। তারপর চায় টাকা। সোনালির কাছে টাকা না থাকায় সে তাকে নিজের সোনার চেন দিয়ে দেয়। তাই নিয়ে চম্পট দেয় প্রেমিক। সোনালিকে গ্রেফতার করেছে পুলিশ। তার প্রেমিকের খোঁজ চলছে।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















