এক্সপ্লোর

উত্তরপ্রদেশ সরকারে মুসলিম মন্ত্রী থাকবেন, জানালেন বেঙ্গাইয়া

নয়াদিল্লি: বিজেপি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে সরকার গড়তে চলেছে। কিন্তু এবারের নির্বাচনে কোনও মুসলিম প্রার্থীই ছিল না বিজেপির। ৪০৩ সদস্য বিশিষ্ট বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ৩১২। স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশে বিজেপির কোনও মুসলিম বিধায়কই নেই। এই অবস্থায় বিজেপি মুসলিমদের প্রতি বার্তা দিতে চায়। সেজন্য রাজ্যের মন্ত্রিসভায় মুসলিমদের প্রতিনিধি থাকবেন বলে বিজেপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। মুসলিমদের মধ্যে বিজেপির ভোট ভিত্তি একেবারেই নগন্য। প্রশ্ন উঠেছে, এরপরও এই সিদ্ধান্ত কেন? আসলে বিজেপির পর্যালোচনায় দেখা গিয়েছে যে, মুসলিমদের একাংশ, বিশেষ করে মহিলা ও যুবকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন কর্মসূচীতে আস্থা রেখেছেন এবং তিন তালাক নিয়ে দলের অবস্থানে খুশি। এই কারণেই মন্ত্রিসভায় মুসলিম মন্ত্রী রেখে সংখ্যালঘু সম্প্রদায়কে বার্তা দিতে চাইছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা বেঙ্গাইয়া নাইডু বলেছেন, বিধানসভায় কোনও মুসলিম সদস্য না থাকলে কী হবে, বিধান পরিষদে তো কোনও না কোনও সদস্য থাকবেন..সরকারে মুসলিম প্রতিনিধি থাকবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের নির্বাচনের প্রচারে উন্নয়নের সঙ্গে পার্টির ট্রাডিশনাল সমর্থক ভিত্তির কথা মাথায় রেখে হিন্দুত্বের মিশেল ঘটিয়েছিল বিজেপি। নির্বাচনে ব্যাপক সাফল্যের পর মন্ত্রিসভায় কোনও মুসলিম সদস্য রাখলে হিন্দু দক্ষিণপন্থী পার্টি হিসেবে দল সম্পর্কে যে ধারনা রয়েছে, তা বদলানোর ক্ষেত্রে সহায়ক হবে। ১৯৯১-তেও তত্কালীন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ মুসলিম নেতা আইজাজ রিজভিকে বিধান পরিষদের সদস্য করে মন্ত্রিসভায় এনেছিলেন। উত্তরপ্রদেশে জনসংখ্যার ১৮ শতাংশ মুসলিম। এরপরও দলের প্রার্থী ৩৮৩ জনের তালিকায় কোনও মুসলিম না রাখার সিদ্ধান্তের সমর্থনে বেঙ্গাইয়া বলেছেন, এটা কোনও ভুল নয়, আসলে তা দলের দুর্বলতা। আমরা জয়ী হতে সক্ষম, এমন কোনও যোগ্য প্রার্থী পাইনি। তিনি দাবি করেছেন, তিন তালাক ইস্যুতে মুসলিম মহিলারা, বিশেষ করে অল্প বয়সীরা বিজেপির পক্ষে ভোট দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget