এক্সপ্লোর

আমার পরিবার রামের ছেলে কুশের থেকে এসেছে, বললেন বিজেপি এমপি

কুশের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক প্রমাণ করতে হলে প্রয়োজনে তিনি যাবতীয় নথিপত্র আদালতে পেশ করবেন, তবে অযোধ্যা মামলায় হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন দিয়া।

জয়পুর: ‘রঘুবংশে’র কেউ অর্থাত্ রামের পরবর্তী প্রজন্মের কোনও প্রতিনিধি অযোধ্যায় এখনও আছেন কিনা, রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্ক মামলার একটি পক্ষ ‘রামলালা বিরাজমান’-এর কাছে গত শুক্রবার এ কথা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। এই পরিপ্রেক্ষিতে রাজস্থানের জয়পুরের সাবেক রাজ পরিবারের সদস্য, বিজেপি সাংসদ দিয়া কুমারীর দাবি, তাঁর পরিবারের উত্পত্তি হয়েছে ভগবান রামের ছেলে কুশের থেকে। রাজসামন্দের এই এমপি বলেছেন, আদালত জানতে চেয়েছে ভগবান রামের বংশধররা কোথায়। আমার পরিবার সহ রামের বংশধরেরা সারা দুনিয়ায় আছে। আমার পরিবারের সৃষ্টি তাঁর ছেলে কুশের থেকে। রাজ পরিবারের কাছে থাকা পুরানো নথিপত্র, পুঁথি, বংশলতিকার ভিত্তিতেই তিনি এ কথা বলছেন বলে জানিয়েছেন দিয়া। অযোধ্য ইস্যুর শীঘ্রই সমাধান হবে বলেও দাবি তাঁর। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ রাম লালা বিরাজমান-এর কৌঁসুলি কে পরাশরণের কাছে রামের বংশের লোকজনের ব্যাপারে জানতে চেয়েছিল। তিনি সওয়াল করছিলেন, রাম লালা মূর্তি ও জন্মস্থান-দুটিই ‘আইনি’ সত্ত্বা এবং সেজন্য সম্পত্তির মালিক হতে পারে, মামলাও করতে পারে। তখন বেঞ্চ বলে, আমাদের প্রশ্ন, রঘুবংশ থেকে কেউ এখনও ওখানে (অযোধ্যা) আছে কিনা। পরাশরণ বলেন, আমার কাছে কোনও তথ্য নেই। আমরা খুঁজে দেখার চেষ্টা করব। আর দিয়ার বক্তব্য, ভগবান রামকে প্রত্যেকে বিশ্বাস করে। আমাদের আবেদন, রাম মন্দির মামলার দ্রুত শুনানি করে শীঘ্রই রায় দিক আদালত। কুশের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক প্রমাণ করতে হলে প্রয়োজনে তিনি যাবতীয় নথিপত্র আদালতে পেশ করবেন, তবে অযোধ্যা মামলায় হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন দিয়া। অযোধ্যা নিয়ে রামলালা বিরাজমানের পেশ করা মামলায় রামের জন্মস্থানকেও সহ-আবেদনকারী করা হয়েছে, অযোধ্যার পুরো ২.৭৭ একর বিতর্কিত জমির মালিকানার দাবির পেশ করা হয়েছে। চারটি দায়রা মামলায় এলাহাবাদ হাইকোর্টের ২০১০ সালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ১৪টি আবেদন পেশ হয়েছে। হাইকোর্ট ওই জমি মামলার তিন পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া ও রামলালার মধ্যে সমান তিন অংশে ভাগ করার নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget